ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

জনসেবার অঙ্গীকার নিয়ে আবারও আজিমনগর চেয়ারম্যান পদে লড়তে চান-  মোঃ আলী আকবর খান।

হরিরামপুরে তিন দিনব্যাপী ভেলাবাদ মোহাম্মদ আলী ফকিরের ৪৫তম ওরশ মোবারক অনুষ্ঠিত।

লিবিয়ায় জিম্মি করে ২৫ লাখ টাকা আদায়, দেশে ফিরেও হামলার শিকার প্রবাসী

সাতক্ষীরার বৈকারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

তারাকান্দায় রিয়াজ উদ্দিন তালুকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জনসেবার অঙ্গীকার নিয়ে আবারও ধূলশুড়া চেয়ারম্যান পদে লড়তে চান-  মোঃ জায়েদ খান।

পীরগঞ্জে মেয়র প্রার্থী হিসেবে এমপির সমর্থনের দাবি বিএনপি নেতার, এমপি বললেন ‘কাউকে সমর্থন দিইনি’

বাদিয়াখালীতে চিকিৎসকের বাড়িতে সেচপাম্পের তার চুরির অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ ৪ সদস্য গ্রেফতার, স্ট্যাম্প ও চেক উদ্ধার

মোঃ সারোয়ার হোসেন অপু ​নওগাঁ প্রতিনিধি:- নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা পুলিশের এক বিশেষ অভিযানে ব্ল্যাকমেইলিং ও হানিট্র্যাপ চক্রের মূল হোতা নারীসহ চারজন প্রতারককে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ভিকটিমের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া ৩০০ টাকার ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ।

​পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা এলাকার এক স্কুল শিক্ষকের সাথে পূর্ব পরিচিত একই গ্রামের মোছাঃ চামেলি আক্তার মিলির গত ২৫ আগস্ট বিকেলে ফোনে কথা হয়। মিলি তাকে জরুরি কথা বলার কথা বলে নওগাঁ শহরের নিজ বাসায় ডেকে আনেন। শিক্ষকের সরলতার সুযোগ নিয়ে বাসায় পৌঁছানোর পর মিলি ও তার সহযোগীরা তাকে ঘরে আটকে ফেলে এবং মারধরের ভয় দেখিয়ে নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে আসামিরা ওই শিক্ষককে জিম্মি করে ৩০০ টাকার সাদা স্ট্যাম্পে স্বাক্ষর এবং ২ লাখ টাকার চেকে সই করিয়ে ছেড়ে দেয়।

​ঘটনার পর ভিকটিম নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রুজু করে। এরপর বিরামহীন অভিযান চালিয়ে নওগাঁর বিভিন্ন স্থান থেকে চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলো: ​মোছাঃ চামেলী আক্তার মিলি (৪৫): স্বামী- মৃত হামিদুর রহমান, সাং- কোমাইগাড়ি পূর্বপাড়া, থানা ও জেলা- নওগাঁ সদর।

​মোঃ রাকিব হাসান (২৯): পিতা- মোঃ নান্টু প্রামানিক, সাং- বেড়াহাসন, থানা- আত্রাই, জেলা- নওগাঁ।

​মোঃ সোহরাব হোসেন (২৬): পিতা- মোঃ সেকান্দর আলী, সাং- নিহনপুর পূর্বপাড়া, থানা- বদলগাছি, জেলা- নওগাঁ।

​মোঃ নাঈম হোসেন (২৫): পিতা- মোঃ সামসুল ইসলাম, সাং- ফুটানিগঞ্জ, থানা- দুপচাঁচিয়া, জেলা- বগুড়া।

​নওগাঁ সদর থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃতরা একটি আন্তঃউপজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে মানুষকে নানা কৌশলে প্রলোভন দেখিয়ে ও ফাঁদে ফেলে নির্জন স্থানে ডেকে আনত। পরবর্তীতে আপত্তিকর ছবি তুলে বা ভয়ভীতি দেখিয়ে বিপুল অঙ্কের টাকা ব্ল্যাকমেইল করে হাতিয়ে নিত।

​গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ ৪ সদস্য গ্রেফতার, স্ট্যাম্প ও চেক উদ্ধার

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ