ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

গাইবান্ধায় ইজিবাইক চালকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা, আহ্বায়কসহ আহত কয়েকজন, উত্তেজনা বিরাজ

মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার:- গাইবান্ধার পৌরসভা ভবনের সামনে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চালকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির জেলা আহ্বায়কসহ বেশ কয়েকজন নেতাকর্মী ও সাধারণ চালক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও সংগ্রাম পরিষদের নেতারা অভিযোগ করেছেন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যক্ষ ইন্ধনে একদল বহিরাগত সন্ত্রাসী এই হামলা চালায়।

আজ ১০ সেপ্টেম্বর ২০২৬ ইং সকাল ১০টায় ১০ দফা দাবিতে গানাস মার্কেট থেকে ‘ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক সংগ্রাম পরিষদ’-এর একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে পৌরসভা ভবনের সামনে পৌঁছালে লাঠিসোঁটা নিয়ে একদল বহিরাগত সন্ত্রাসী তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে এলোপাতাড়ি আঘাত করে।

হামলায় সংগ্রাম পরিষদের জেলা আহ্বায়ক রক্তাক্ত জখম হন। এছাড়া আরও কয়েকজন নেতাকর্মী ও সাধারণ চালক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় পৌরসভার কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে পেছন থেকে ইন্ধন দিতে দেখা গেছে।

ঘটনার পরপরই স্থানীয় শ্রমিক নেতারা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

হামলার ঘটনার পর থেকে এলাকার ইজিবাইক ও রিকশা চালকদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে পৌর কর্তৃপক্ষের বক্তব্য এখনো পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

গাইবান্ধায় ইজিবাইক চালকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা, আহ্বায়কসহ আহত কয়েকজন, উত্তেজনা বিরাজ

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ