পীরগাছায় রাতের আঁধারে ৪১০ টি পেঁপে গাছ কেঁটে ফেলার অভিযোগ
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:- রংপুরের পীরগাছায় ৪৪ শতক জমিতে থাকা প্রায় ৪১০টি পেঁপে গাছ রাতের আঁধারে কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক শফিকুল ইসলাম।
বুধবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শফিকুল ইসলাম ওই এলাকার মৃত বাছের উদ্দিনের ছেলে।
তিনি জানান, ৪৪ শতক জমিতে পেঁপের বাগান করেছিলেন তিনি। বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তরা বাগানে ঢুকে প্রায় ৪১০টি পেঁপে গাছ কেটে ফেলে। সকালে বাগানে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান তিনি।
তিনি আরও জানান “রাতের আঁধারে আমার বাগানের প্রায় ৪১০টি পেঁপে গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। এতে আমার আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”
এ ঘটনায় ভুক্তভোগী শফিকুল ইসলাম শফিক পীরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, “এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন