ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

বারহাট্টায় নিবন্ধিত চিকিৎসক না হয়েও দাঁতের  চিকিৎসা, একজনকে জরিমানা

মদনে লার্নিং পয়েন্ট কিন্ডার গার্টেনে বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট ও সনদ বিতরণ

নেত্রকোণার দুর্গাপুরে ভার্চুয়ালি কৃষি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী

শেরপুরে চ্যানেল আইর প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি-আলোচন সভা অনুষ্ঠিত।

কেশবপুরে ৩ হাজার বিঘা চাষের জমি জলাবদ্ধ, ঘেরের বেড়ি কেটে দিল প্রশাসন

পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ  থানার  উদ্যেগে মত-বিনিময় সভা।

দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

দর্শনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দর্শনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কেটে সাবাড়, ক্ষতি ৮ লাখ টাকা

​রংপুরের পীরগাছায় ৪৪ শতক জমির ফলন্ত পেঁপে বাগান রাতের আঁধারে কেটে একাকার করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক শফিকুল ইসলাম।

​গত বুধবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর চন্ডিপুর এলাকায় এই নৃশংস ও বর্বর ঘটনা ঘটে। ভুক্তভোগী শফিকুল ইসলাম ওই এলাকার মৃত বাছের উদ্দিনের ছেলে।

​স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, শফিকুল ইসলাম নিজ মেধা ও শ্রমে ৪৪ শতক জমিতে বাণিজ্যিকভাবে পেঁপের চাষ করেছিলেন। অধিকাংশ গাছেই ধরেছিল থোকা থোকা পেঁপে। শত কষ্ট অর্জিত স্বপ্ন পুরণের পথেই ছিলেন তিনি। কিন্তু বুধবার দিবাগত রাতের কোনো এক সময় একদল দুর্বৃত্ত গোপনে বাগানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে এক এক করে প্রায় ৪১০টি ফলন্ত পেঁপে গাছ কেটে মাটিতে ফেলে দেয়। পরদিন সকালে বাগানে গিয়ে নিজের হাড়ভাঙা খাটুনির এই করুণ দশা দেখে কান্নায় ভেঙে পড়েন ওই কৃষক।

​অশ্রুসিক্ত চোখে ভুক্তভোগী শফিকুল ইসলাম বলেন, “পূর্বশত্রুতার জেরে শত্রুরা রাতের আঁধারে আমার স্বপ্ন শেষ করে দিল। প্রায় ৪১০টি পেঁপে গাছ কেটে ফেলে রেখে গেছে। এতে আমার অন্তত ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি নিঃস্ব হয়ে গেছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, পেঁপে গাছ কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

পীরগাছায় রাতের আঁধারে ৪১০টি পেঁপে গাছ কেটে সাবাড়, ক্ষতি ৮ লাখ টাকা

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ