কেশবপুরে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন উজ্জ্বল স্মৃতি সংঘ'র মধ্যাহ্ন ভোজে এতিম শিশুদের মুখে হাসি
ইমরান হোসেন, (যশোর) প্রতিনিধি:- মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে যশোরের কেশবপুর ‘উজ্জ্বল স্মৃতি সংঘ’। সংগঠনটির উদ্যোগে কেশবপুর উপজেলার বায়সা নূরপুর এতিমখানার ৫২ জন এতিম শিশুর মাঝে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় এতিমখানা প্রাঙ্গণে এ খাবার বিতরণ করা হয়। একবেলার খাবার হাতে পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠেছে আনন্দের হাসি। আয়োজকদের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এতিমখানার সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উজ্জ্বল স্মৃতি সংঘের সভাপতি মো. মাসুদ পারভেজ (শহীদ), সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান (হাবিব), সহ-সভাপতি মনিরুল ইসলাম (লিপ্টন), সাধারণ সম্পাদক শামসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তাদিরুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম, প্রচার সম্পাদক জাহিদ বিশ্বাস ও সোহাগ বিশ্বাস, শিক্ষা বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান ও আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ মোহাম্মদ জিল্লুর রহমান (জিল্লু), ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন ও উজ্জ্বল ঘোষ। এছাড়া সংগঠনের সদস্য রবিউল, রাজু, কামরুলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. মাসুদ পারভেজ (শহীদ) বলেন, “এতিম শিশুদের পাশে দাঁড়ানো শুধু সামাজিক কাজ নয়, এটি আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারলেই আমাদের সংগঠনের উদ্যোগ সার্থক হবে।” ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান (হাবিব) বলেন, “এতিম শিশুরা আমাদের সমাজেরই সন্তান। তাদের প্রতি দায়িত্ব পালন করা আমাদের সবার কর্তব্য। তাদের সঙ্গে কিছুটা সময় কাটানো এবং খাবার তুলে দিতে পেরে আমরা আনন্দিত।”
তিনি জানান, ভবিষ্যতে শুধু খাবার বিতরণ নয়, শিক্ষা, চিকিৎসাসহ শিশুদের অন্যান্য প্রয়োজনেও পাশে দাঁড়ানোর চেষ্টা করবে উজ্জ্বল স্মৃতি সংঘ। মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উজ্জ্বল স্মৃতি সংঘের নেতৃবৃন্দরা জানান, সংগঠনটি সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশু, অসহায় ও দরিদ্র মানুষের জন্য ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
দুপুরের খাবার বিতরণ শেষে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এতিমখানার সংশ্লিষ্টরা। খাবার হাতে পেয়ে শিশুদের স্বতঃস্ফূর্ত আনন্দে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
মানবিকতার ছোট ছোট উদ্যোগই সমাজে বড় পরিবর্তনের পথ তৈরি করে। উজ্জ্বল স্মৃতি সংঘের এই আয়োজন যেন সেই মানবিক প্রত্যয়েরই এক উজ্জ্বল দৃষ্টান্ত।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন