রুবেল হোসাইনের সমর্থনে চরইসলামপুরে জনসংযোগ ও মিছিল।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রুবেল হোসাইনের সমর্থনে ব্যাপক জনসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি নাজিরাবাড়ী এলাকা থেকে শুরু হয়ে গংগানগর, গোবিন্দপুর ও মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চরইসলামপুর বাজারে গিয়ে শেষ হয়।
মিছিলে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রুবেল হোসাইনের সমর্থক ও কর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে রুবেল হোসাইনের পক্ষে ভোটারদের সমর্থন কামনা করেন।
জনসংযোগকালে স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রার্থী ও তাঁর সমর্থকরা। একই সঙ্গে ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করে তাদের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়।
মিছিল ও জনসংযোগকে কেন্দ্র করে চরইসলামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন