ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

দোয়ারাবাজারের নরসিংপুরে ১০ দিন ধরে নিখোঁজ খাইরগাঁও গ্রামের আব্দুল আজিজ' তিন সন্তান নিয়ে অসহায় স্ত্রী'

আইয়ুব আলীর জানাজায় আবেগাপ্লুত প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ

মণিরামপুরে বিএনপি কর্মী  ইকবাল হোসেনের মৃত্যু

রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তেজগাঁও বিজয়স্মরণী সিগন্যালে অবস্থানরত পঙ্গু, দুস্থ ও অসহায় পথশিশুদের মাঝে  আহারের আয়োজন করা হয়েছে।

কেশবপুরে পরিত্যক্ত বিদ্যালয়, খোলা আকাশের নিচে ক্লাস করছে শিক্ষার্থীরা

পটুয়াখালীতে ১২ বছরের শিশুকে অপহরণ, ৮ ঘণ্টায় উদ্ধার

মানিকগঞ্জে কালিগঙ্গায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ: লাখো  জনতার ঢল।

বেড়ায় মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি, ঐক্যবদ্ধ লড়াইয়ের অঙ্গীকার

​আবুজর গিফারী, বেড়া (পাবনা) প্রতিনিধি:- পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দল-মত ও আত্মীয়তার ঊর্ধ্বে উঠে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা এবং ঐক্যবদ্ধ লড়াইয়ের অঙ্গীকার প্রকাশ করা হয়।

​শুক্রবার রাত দশটায় হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ সাঈদ মানিক সরকারের বাসভবনে এই সচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়। হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) লাবীব আব্দুল্লাহ।

​সভাপতির বক্তব্যে চেয়ারম্যান আব্দুল হামিদ সরকার বলেন, "মাদকের বিরুদ্ধে সামাজিক ও ঐক্যবদ্ধ সংগ্রাম ছাড়া যুবসমাজকে এই কড়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব নয়।" মাদকের বিস্তার রুখতে তিনি সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে কঠোরভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

​সভায় উপস্থিত অতিথিবৃন্দ ও সাধারণ জনগণ ইউনিয়ন চেয়ারম্যানের মাদকবিরোধী অভিযানে সর্বাত্মক সহযোগিতার কথা জানান। তারা স্পষ্ট করে বলেন, মাদকের ক্ষেত্রে কোনো স্বজনপ্রীতি বা রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না; দল-মত নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এম এ ছালাম মোল্লা, এ এস এম সায়েম সালাম, ডাক্তার মোঃ তোমাজ্জেল হক মন্ডল, মোঃ আব্দুল আলীম, আব্দুর রাজ্জাক রাজা, মীর মোঃ মিজানুর রহমান, আমানুল্লাহ আমান, মোঃ শহিদুল ইসলাম, বাচ্চু প্রামাণিক ও লায়েব প্রামাণিক। বক্তারা প্রত্যেকেই মাদকের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন।

​সভায় বেড়া প্রেস ক্লাবের সদস্য সচিব আবুজর গিফারী, প্রবীণ সাংবাদিক ওসমান গনি এবং এলাকাটির হাটুরিয়া ও জগন্নাথপুর গ্রামের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

বেড়ায় মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি, ঐক্যবদ্ধ লড়াইয়ের অঙ্গীকার

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ