ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

সাভারে অটোচালকের হামলায় সাংবাদিক  আবীর আহত, তীব্র নিন্দা ও প্রতিবাদ

কেশবপুরে মহিলা কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

পটুয়াখালীতে এস আলম পরিবহনের কাউন্টার দখলের অভিযোগ; প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন জামালপুর জেলা শাখার নতুন কমিটি গঠিত, সভাপতি শাহাবুল, সম্পাদক হাসু নির্বাচিত

আপা আপা করিস না, তোদের আপা এই বাংলায় আসবে না

আপা আপা করিস না, তোদের আপা এই বাংলায় আসবে না" - স্লোগানে মুখরিত কচুয়া

মাদক ব্যবসায়ীর মামলা না নিলে আইনজীবীদের সংসার চলবে না? সাংবাদিক আনোয়ার হোসেন রাজ

ভালোবাসা দিয়েই নির্বাচন করতে চান মেয়র প্রার্থী জাকির হোসেন( জাকির)

পঞ্চগড়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পঞ্চগড় জেলা প্রতিনিধি  সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড় ১১ সেপ্টেম্বর ২০২৬ পঞ্চগড়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় রেলওয়ে স্টেশনের মেইন গেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার পঞ্চগড়ের সার্বিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ডিবির একটি দল। এসআই আবু হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে কনস্টেবল সাওনসহ ডিবির অন্যান্য সদস্যরা অংশ নেন।

অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে পঞ্চগড় সদর থানাধীন পঞ্চগড় রেলওয়ে স্টেশনের মেইন গেট সংলগ্ন মামা-ভাগিনা হোটেলের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সেখানে অবস্থানরত তিন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে ডিবি পুলিশের সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের তল্লাশি করে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই অভিযানে তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. বিপ্লব (৩০), পিতা-জালাল; সবুজ ইসলাম (২৪), পিতা-আবু বক্কর সিদ্দিক এবং সুজন ইসলাম (২৬), পিতা-আনোয়ার হোসেন। তাদের সবার ঠিকানা পুরাতন ক্যাম্প ঈদগাহ মাঠ, রামেরডাঙ্গা, থানা ও জেলা পঞ্চগড়।

পুলিশ জানায়, অভিযান শেষে উদ্ধার করা ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং জব্দ করা দুটি মোবাইল ফোন আইনানুগ প্রক্রিয়ায় হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য পঞ্চগড় সদর থানায় নেওয়া হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পঞ্চগড় সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদকদ্রব্যের সরবরাহ ও কেনাবেচা বন্ধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ