মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন: বেড়ায় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:- দেশব্যাপী ডেঙ্গু সংক্রমণ রোধ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্য নিয়ে পাবনার বেড়া উপজেলায় শুরু হয়েছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬। মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই বেড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের নেতৃত্ব দেন বেড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনাল্ট চাকমা। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় পরিচ্ছন্নতা কর্মীগণ উপস্থিত ছিলেন।
ইউএনও রুনাল্ট চাকমার নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযানটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌরসভা ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, হাট-বাজার এবং জঙ্গলকীর্ণ এলাকা পরিষ্কার করা হয়। একই সাথে জমে থাকা পানি অপসারণ এবং মশক নিধনে ওষুধ ছিটানো হয়।
অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা বলেন, "ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে নিজ নিজ বাসা-বাড়ি, আঙিনা ও চারপাশ পরিষ্কার রাখা সবার নাগরিক দায়িত্ব। ৩ মাসব্যাপী এই অভিযান ধারাবাহিকভাবে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পরিচালনা করা হবে।"
অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননক্ষেত্র ধ্বংস করা এবং জমে থাকা পানি তিন দিনের বেশি না রাখার জন্য সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন