ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

অসুস্থ নেতার পাশে মেয়র প্রার্থী আবির আহমেদ বিপুল, নিলেন শারীরিক অবস্থার খোঁজখবর

নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত কলমাকান্দার সোহেল রানা

কটিয়াদীতে ছাদে খেলতে গিয়ে নিচে পরে ৩য় শ্রেণির শিক্ষার্থী নিহত

দুবাইয়ে পরিচয় ও প্রেম, কেরালার তরুণী এখন ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে অবস্থান করছে।

বিশ্ব ওরস শরীফে অংশ নেওয়ার আহ্বানে পঞ্চগড়ে জাকের পার্টির দাওয়াতি র‍্যালি

নান্দাইলে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপ্রদান অনুষ্ঠান  অনুষ্ঠিত

দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়া থানা কর্তৃক পরিচালিত গত ২৪ ঘন্টার অভিযানে ৬জন গ্রেপ্তার

মদনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

মোঃ রাসেল আহমেদ মদন (নেত্রকোনা) প্রতিনিধি:- নেত্রকোনার মদন উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে তিন মাসব্যাপী দেশব্যাপী বিশেষ কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মদন পৌরসভার সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাদির হোসেন শামীম।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার, মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তায়েব হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সৈয়দ শাকুর আহমেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ১ নম্বর কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের আজাদ, জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি মো. মুখলেছুর রহমান, পৌরসভার প্রকৌশলী মো. জামিল হাসান, উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক কৃপেশ তালুকদার, নায়েবের আমির ইদ্রিস মাস্টারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী, গ্রাম পুলিশ, গণমাধ্যমকর্মী, স্কাউট ও বিডিক্লিনের সদস্যরা।

অনুষ্ঠানে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে সরাসরি বক্তব্য প্রদানের আয়োজন করা হয়। এ সময় নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মো. লুৎফুজ্জামান বাবর ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। তাঁর বক্তব্য উপজেলা প্রশাসনের সভাকক্ষে স্থাপিত পর্দায় সরাসরি প্রদর্শন করা হয়।

পরে উপস্থিত অতিথি, স্কাউট ও বিডিক্লিনের সদস্যদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাদির হোসেন শামীম উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রথমে নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। এ কাজে স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, তিন মাসব্যাপী এ কর্মসূচির আওতায় প্রতি শনিবার মদন উপজেলায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে তিনি সর্বস্তরের মানুষকে এ কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

মদনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ