ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নাফ নদীতে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ২০ হাজার ইয়াবাসহ দুই ভাই আটক

কক্সবাজার থেকে আলআমিন,জেলা প্রতিনিধি:- কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় জেলের ছদ্মবেশে থাকা দুই মাদক পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানতে পারে, মায়ানমার থেকে নাফ নদী হয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এই তথ্যের ভিত্তিতে অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৬ থেকে ৭০০ গজ উত্তর-পূর্বে চৌধুরীপাড়া কে.কে খাল সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়।

পরিকল্পনা অনুযায়ী দুপুর ১টায় বিজিবির আভিযানিক দল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়। পরে বেলা আড়াইটার দিকে কয়েকটি মাছ ধরার নৌকা তীরে ফিরে আসার সময় একটি হস্তচালিত কাঠের নৌকায় থাকা দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের আটক করা হয়।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভ্রান্তিকর তথ্য দিলেও প্রত্যক্ষদর্শীদের তথ্য ও প্রযুক্তিগত নিরীক্ষণে নিশ্চিত হওয়া যায় যে তারা মায়ানমার থেকে আসা ইয়াবার চালান গ্রহণ করেছে।

পরে তাদের দেওয়া তথ্য ও স্থানীয়দের সহায়তায় পার্শ্ববর্তী কেওড়া বাগানে টানা ৪ ঘণ্টা চিরুনি অভিযান চালায় বিজিবি। একপর্যায়ে কেওড়া বাগানের কাদামাটির আড়াই ফুট গভীরে সুকৌশলে লুকিয়ে রাখা ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন: ১. মো. আয়াছ (৩০), পিতা- জাফর আহমদ ২. মো. রফিক (২৫), পিতা- জাফর আহমদ,উভয়ের বাড়ি উত্তর চৌধুরীপাড়া, টেকনাফ, কক্সবাজার। তারা আপন দুই ভাই।

জব্দ করা হয়েছে ২০ হাজার ইয়াবা ও ১টি হস্তচালিত কাঠের নৌকা। এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক বলেন সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর। পাচারকারীরা যতই অভিনব কৌশল নিক, গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিগত সক্ষমতা দিয়ে তা প্রতিহত করা হবে। যুবসমাজকে রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

আটককৃত আসামি ও জব্দকৃত মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নাফ নদীতে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, ২০ হাজার ইয়াবাসহ দুই ভাই আটক

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ