ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

অসুস্থ নেতার পাশে মেয়র প্রার্থী আবির আহমেদ বিপুল, নিলেন শারীরিক অবস্থার খোঁজখবর

নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত কলমাকান্দার সোহেল রানা

কটিয়াদীতে ছাদে খেলতে গিয়ে নিচে পরে ৩য় শ্রেণির শিক্ষার্থী নিহত

দুবাইয়ে পরিচয় ও প্রেম, কেরালার তরুণী এখন ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে অবস্থান করছে।

বিশ্ব ওরস শরীফে অংশ নেওয়ার আহ্বানে পঞ্চগড়ে জাকের পার্টির দাওয়াতি র‍্যালি

নান্দাইলে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপ্রদান অনুষ্ঠান  অনুষ্ঠিত

দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়া থানা কর্তৃক পরিচালিত গত ২৪ ঘন্টার অভিযানে ৬জন গ্রেপ্তার

তেঁতুলিয়ায় অবৈধ সারের বিরুদ্ধে অভিযান, ৫৮ বস্তা জব্দ; জরিমানা ৪৫ হাজার টাকা

পঞ্চগড় জেলা প্রতিনিধি সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড় ১৪ সেপ্টেম্বর ২০২৬ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবৈধভাবে পরিবহন ও মজুদ করা রাসায়নিক সারের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে তিনটি ভ্যান থেকে ৩৫ বস্তা এবং একটি বাড়ি থেকে আরও ২৩ বস্তাসহ মোট ৫৮ বস্তা সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিন ভ্যানচালক ও এক সার ব্যবসায়ীকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে তিরনইহাট ইউনিয়ন থেকে তিনটি ভ্যানে করে রাসায়নিক সার শালবাহান হাটের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ভ্যান তিনটি আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেন।

খবর পেয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তিনটি ভ্যান থেকে মোট ৩৫ বস্তা সার জব্দ করেন। পরে সেগুলো উপজেলা পরিষদে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় প্রত্যেক ভ্যানচালককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই ঘটনায় সার সরবরাহকারী প্রতিষ্ঠান রেশমা ট্রেডার্স, তিরনইহাটের ম্যানেজার শাকিল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে ভ্যানচালক ছানোয়ার হোসেন জানান, তিরনইহাট এলাকার রিপনের বাড়ি থেকে সারগুলো ভ্যানে তুলে শালবাহান হাটের ধানবাজার এলাকার হারুনের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নেওয়া হচ্ছিল।

এদিকে ওই রাতেই অবৈধভাবে সার মজুদের অভিযোগে পৃথক অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে তিরনইহাট ইউনিয়নের মানিক ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ২৩ বস্তা সার জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে সার মজুদের দায়ে সংশ্লিষ্টদের জরিমানা করা হয়েছে। জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে পরবর্তীতে সাধারণ কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।

উপজেলা প্রশাসনের এমন অভিযানকে কৃষকদের স্বার্থ রক্ষা এবং সার বাজারে অনিয়ম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে কৃষি মৌসুমে সার পরিবহন ও মজুদের ক্ষেত্রে নিয়মবহির্ভূত কার্যক্রম ঠেকাতে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

ইউএনও আনোয়ার হোসাইন জানান, কৃষকদের স্বার্থ বিবেচনায় অবৈধভাবে সার পরিবহন, মজুদ ও কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

তেঁতুলিয়ায় অবৈধ সারের বিরুদ্ধে অভিযান, ৫৮ বস্তা জব্দ; জরিমানা ৪৫ হাজার টাকা

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ