ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ পুলিশ সুপার  সাথে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মণিরামপুরে বিএনপি নেতা মরহুম মুছা'র প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা

পটুয়াখালীতে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্কুলের পিয়নকে পুলিশে দিল গ্রামবাসি

ঝিনাইগাতীতে ২ কিলোমিটার কাঁচা রাস্তা, দুর্ভোগে ৫ গ্রামের হাজারো মানুষ

চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগ অনিশ্চিত, ভেরিফিকেশনে আটকে ব্রাহ্মণবাড়িয়ার দুই তরুণ

কর্মকর্তা সংকটে থমকে আছে বিজয়নগরের জনসেবা

পদ্মা সরকারি কলেজের নবীনবরণে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম।

ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম।

হাড়িভাসা ইউপি নির্বাচন: আবারও চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা বিএনপি নেতা জিয়াউল হক জিয়ার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড় সদর উপজেলার ৭ নম্বর হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন হাড়িভাসা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জিয়াউল হক জিয়া।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে তিনি জানান, এর আগে দুইবার চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছেন। এবারও তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করছেন।

নিজের বক্তব্যে জিয়াউল হক জিয়া বলেন, হাড়িভাসা ইউনিয়নের মানুষের ভালোবাসা, বিশ্বাস ও আস্থাকে সঙ্গে নিয়েই তাঁর পথচলা। আগের দুই নির্বাচনে প্রত্যাশিত ফল না পেলেও মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ ও পাশে থাকার চেষ্টা অব্যাহত ছিল বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়নে কাজ করার প্রত্যয়ের কথাও তুলে ধরেন জিয়াউল হক জিয়া। তাঁর ঘোষণায় হাড়িভাসা ইউনিয়নকে সুন্দর, আধুনিক, জনবান্ধব ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার পাশাপাশি তরুণদের এগিয়ে নেওয়া, অসহায় মানুষের অধিকার নিশ্চিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের বিষয় গুরুত্ব পেয়েছে।

পোস্টে তিনি আরও বলেন, একজন জনপ্রতিনিধির পক্ষে একা কোনো পরিবর্তন আনা সম্ভব নয়। ইউনিয়নের উন্নয়নের জন্য প্রয়োজন সব শ্রেণি-পেশার মানুষের ঐক্য, সহযোগিতা ও অংশগ্রহণ।

এ সময় দল-মত, ধর্ম-বর্ণ ও ব্যক্তিগত মতের ঊর্ধ্বে উঠে হাড়িভাসা ইউনিয়নের সুন্দর ভবিষ্যৎ নির্মাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

জিয়াউল হক জিয়া তাঁর পোস্টে ইউনিয়নবাসীর কাছে দোয়া, ভালোবাসা, সহযোগিতা ও মূল্যবান ভোট প্রত্যাশা করেন। পাশাপাশি সুযোগ পেলে হাড়িভাসার উন্নয়নে নিজেকে সর্বোচ্চভাবে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

তাঁর পোস্টের শেষাংশে ‘জিয়া একা নয়, জিয়ার শক্তি হাড়িভাসার জনগণ’—এমন একটি বার্তাও তুলে ধরা হয়।

এদিকে, জিয়াউল হক জিয়ার প্রার্থী হওয়ার ঘোষণাকে ঘিরে ৭ নম্বর হাড়িভাসা ইউনিয়নের আসন্ন নির্বাচন নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনের তফসিল ও অন্যান্য আনুষ্ঠানিকতা সামনে এলে প্রার্থীসংখ্যা ও নির্বাচনী সমীকরণ আরও স্পষ্ট হবে বলে মনে করছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

হাড়িভাসা ইউপি নির্বাচন: আবারও চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা বিএনপি নেতা জিয়াউল হক জিয়ার

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ