ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ইউপি চেয়ারম্যান প্রার্থী রাসেলের জনসংযোগে এমপি আলী আজম

এইচ এম রাহুল , ঝিনাইদহ সংবাদদাতা-ঝিনাইদহ সদর উপজেলার ৫নং কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী কে এম রাইসুল ইসলাম (রাসেল)-এর জনসংযোগে অংশ নিয়েছেন ঝিনাইদহ-২ আসনের এমপি ও জেলা জামায়াতের আমীর আলী আজম মোঃ আবুবকর।

রোববার বিকেলে কুমড়াবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় চেয়ারম্যান প্রার্থী কে এম রাইসুল ইসলাম (রাসেল)-এর পক্ষে জনসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

জনসংযোগকালে এমপি আলী আজম মোঃ আবুবকর বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের সমস্যা ও প্রত্যাশা জানতে হবে। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, জনসেবা ও মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি চেয়ারম্যান প্রার্থী কে এম রাইসুল ইসলাম (রাসেল)-এর জন্য স্থানীয়দের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

জনসংযোগে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আমীর এম আশরাফুল ইসলাম, কুমড়াবাড়িয়া ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর আলতাফ হোসেন, সেক্রেটারি শহিদুল ইসলাম, ইউনিয়ন শিবির সভাপতি মহসিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ইউপি চেয়ারম্যান প্রার্থী রাসেলের জনসংযোগে এমপি আলী আজম

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ