ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

পীরগাছায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের

ইসলামপুরে চরাঞ্চলের মানুষের ভরসা শেখ ওয়াদুদ জনপ্রিয়তায় শীর্ষে প্যানেল চেয়ারম্যান

ডিজেলের দাম বাড়িয়েও সরকারের ৭০ টাকা লোকসান-উত্তরায় বিএনপির সমাবেশে রিজভী

আটোয়ারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, উপজেলায় প্রথম হলো বার আউলিয়া মাজার শরীফ দাখিল মাদ্রাসা

আট বছর পর স্বজনের কাছে ফিরলেন জসিম, সন্ধান মিলল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন

কচুয়ায় মাদক অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ কর্মকর্তা, এলাকায় চাঞ্চল্য'

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: মোঃ আনোয়ার হোসেন (রাজ) ২১, সেপ্টেম্বর ২০২৬ সোমবার' চাঁদপুরের কচুয়ায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের এক কর্মকর্তা। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার মধ্যরাতে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের আইনগিরী বাতাবাড়িয়া গ্রামের ফকির বাড়িতে।

স্থানীয় সূত্রে জানা যায়, কচুয়া থানা পুলিশের একটি দল ওই গ্রামের দিদার হোসেনের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারে অভিযান চালায়। অভিযান শেষে পাশের গেট দিয়ে বের হওয়ার সময় মাদক কারবারিরা এএসআই শহিদুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় তিনি রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে আহত এএসআই শহিদুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে গেলে হঠাৎ একদল দুর্বৃত্ত টর্চলাইট দিয়ে আমার মাথায় আঘাত করে পালিয়ে যায়।"

এদিকে স্থানীয়দের অভিযোগ, হামলার সময় মাদক কারবারিরা ঘটনাস্থলে একটি মোবাইল ফোন ফেলে যায়। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ ওই ফোন উদ্ধার বা কোনো ব্যবস্থা নেয়নি।

এলাকাবাসী জানান, এর আগে আইনগিরী ও বাতাবাড়িয়া গ্রামে মাদকবিরোধী সমাবেশ করে এরশাদ হোসেন, সাইদুল্লাহ, আনোয়ার হোসেন, তার ছেলে নাবিল হোসেন, ওজুফা খাতুন, মাসুদ ও আলমগীর হোসেনসহ कईজনের নাম চিহ্নিত করে তালিকা কচুয়া থানায় জমা দেওয়া হয়েছিল। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করছে এবং পার্শ্ববর্তী বরুড়া উপজেলা থেকে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজা এনে বিক্রি করছে।

এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম বলেন, "তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

স্থানীয়রা দ্রুত হামলাকারী ও চিহ্নিত মাদক কারবারিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

কচুয়ায় মাদক অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ কর্মকর্তা, এলাকায় চাঞ্চল্য'

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ