আটোয়ারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, উপজেলায় প্রথম হলো বার আউলিয়া মাজার শরীফ দাখিল মাদ্রাসা
নিজস্ব প্রতিবেদক আটোয়ারী, পঞ্চগড়:- ২০২৬ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে বার আউলিয়া মাজার শরীফ দাখিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কৃতি সংবর্ধনা অনুষ্ঠান।
শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ সফলভাবে অতিক্রম করা শিক্ষার্থীদের সম্মান জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে আনন্দ, ভালোবাসা ও স্মৃতির এক অপূর্ব মিলনমেলা সৃষ্টি হয়। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার আউলিয়া মাজার শরীফ দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সভাপতি এবং আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রউফ। এছাড়াও মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্য এবং প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ২০২৬ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনের সফলতা কামনা করে শুভেচ্ছা জানান।
এবারের দাখিল পরীক্ষায় বার আউলিয়া মাজার শরীফ দাখিল মাদ্রাসার দুইজন শিক্ষার্থী গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে প্রতিষ্ঠানটির গৌরব আরও উজ্জ্বল করেছেন। তাঁদের সম্মাননা হিসেবে ক্রেস্টের পাশাপাশি মূল্যবান বই উপহার দেওয়া হয়।
এছাড়া ২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে আটোয়ারী উপজেলার ১৩টি দাখিল মাদ্রাসার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বার আউলিয়া মাজার শরীফ দাখিল মাদ্রাসা, যা শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তনদের জন্য গর্বের একটি অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
আয়োজকরা জানান, এটি শুধু একটি সংবর্ধনা অনুষ্ঠান নয়; বরং প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পর্ক আরও দৃঢ় করা এবং নতুন প্রজন্মকে সাফল্যের পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করার একটি আন্তরিক প্রয়াস।
অল্প সময়ের প্রস্তুতিতে আয়োজন সম্পন্ন হলেও প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষক, ম্যানেজিং কমিটি এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও ভালোবাসায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও জানান তারা।
আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং বার আউলিয়া মাজার শরীফ দাখিল মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে।
শেষে ২০২৬ সালের কৃতি শিক্ষার্থীদের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়ে তাদের সাফল্যের পথ আরও বিস্তৃত, সুন্দর ও আলোকিত হোক—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন