ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তুরাগে হিন্দু সম্প্রদায়ের মাঝে হাজী চান মিয়া বেপারীর উপহার বিতরণ

​রাজশাহীতে জমি কিনে বিপাকে ক্রেতারা, কাজ বন্ধে সন্ত্রাসী হামলা ও প্রশাসনিক জটিলতার অভিযোগ

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

ইসলামপুরে পৃর্বনির্ধারিত জায়গায় ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত নীলফামারী, সম্মাননা পেলেন পুলিশ সুপার

হ্নীলায় ‘কবি ও কবিতার সংসার: মাস্টার শাহ আলম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

মদনে প্রেমের সম্পর্কের জেরে কিশোরীর আত্মহত্যা

পদ্মার চরে বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস পালিত: নদী রক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন।

পীরগাছায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

হাবিবুর রহমান হাবিব পীরগাছা (রংপুর) প্রতিনিধি- পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রংপুরের পীরগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পীরগাছা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লোকমান হোসেন ও সদস্য সচিব মোফাচ্ছিরুল ইসলাম মিলনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লোকমান হোসেন বলেন, ‘পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সতর্ক থাকতে হবে।’

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোফাচ্ছিরুল ইসলাম মিলন বলেন, ‘দেশের শান্তি, গণতান্ত্রিক পরিবেশ ও জনজীবনের স্বাভাবিকতা রক্ষায় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

বক্তারা আরও বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্ব রয়েছে।

বক্তারা সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

পীরগাছায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ