ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি:- সিরাজগঞ্জে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (DDMC) সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অফিস, সিরাজগঞ্জের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। এতে জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার দুর্যোগ ঝুঁকি, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, ক্ষয়ক্ষতি হ্রাস, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন ও জীবিকা সুরক্ষা এবং স্থানীয় পর্যায়ে দুর্যোগ সহনশীলতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, সিরাজগঞ্জের দুর্যোগপ্রবণ ও দরিদ্র জনগোষ্ঠীর জীবন-জীবিকার উন্নয়নে সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সময় কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (KOICA)-এর অর্থায়নে, Oxfam in Bangladesh-এর সহযোগিতায় এবং মানব মুক্তি সংস্থা (MMS) কর্তৃক বাস্তবায়িত ইডিআরসি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।

বর্তমানে প্রকল্পটি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় দুর্যোগপ্রবণ জনগোষ্ঠীর জীবন ও জীবিকার উন্নয়ন, আয়বর্ধনমূলক কার্যক্রম, দুর্যোগ সহনশীল অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিতকরণ এবং দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

সভায় বক্তারা ইডিআরসি প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলা এবং জনগণের জীবন-জীবিকার উন্নয়নে এ ধরনের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ ছাড়া সিরাজগঞ্জ জেলার অন্যান্য দুর্যোগপ্রবণ এলাকাকেও ভবিষ্যতে এ ধরনের উন্নয়ন ও দুর্যোগ সহনশীলতা বৃদ্ধির উদ্যোগের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ