ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আটজুরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে নান্নু মোল্লাকে মেম্বার প্রার্থী হওয়ার আহ্বান

আল হাফিজ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:-  ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ৭  নং আটজুরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে নান্নু মোল্লাকে মেম্বার পদে প্রার্থী হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় ওয়ার্ডবাসী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ১ নম্বর ওয়ার্ডের দত্তডাঙ্গা গ্রামের বাসিন্দা নান্নু মোল্লার বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানান স্থানীয়রা। এ সময় গৌতম, আনন্দ, গুরুপদ ওঝা, নিখিল বিশ্বাস, বাচ্চু মোল্লা, বাবু মোল্লা, মহলাল মজুমদার সভাপতি, ওহিদ মোল্লাসহ স্থানীয় আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ওয়ার্ডবাসীরা নান্নু মোল্লাকে মেম্বার পদে প্রার্থী হওয়ার অনুরোধ জানান। তাদের ভাষ্য, নান্নু মোল্লা একজন ভালো মানুষ এবং তিনি নির্বাচনে প্রার্থী হলে তারা তাকে সমর্থন করতে চান।

স্থানীয়দের পক্ষ থেকে বলা হয়, “এবারের নির্বাচনে নান্নু মোল্লাকে মেম্বার পদে দাঁড়াতেই হবে।”

ওয়ার্ডবাসীর এমন অনুরোধের জবাবে নান্নু মোল্লা বলেন, তিনি তাদের ভালোবাসাকে উপেক্ষা করতে পারেননি। তবে ভোটের বিষয়ে কারও ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করতে চান না।

নান্নু মোল্লা বলেন, “আপনারা আমাকে ভোট দেবেন এমন কথা আমি বলব না। আপনারা আপনাদের যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। আমি আপনাদের ভাই ও চাচা হিসেবে দায়িত্ব নিয়ে গ্রামের মানুষের সেবা করতে চাই। আপনাদের দোয়া ও আশীর্বাদ আমার সঙ্গে থাকবে।”

তিনি আরও বলেন, নির্বাচিত হতে পারেন বা নাও পারেন তবুও তিনি এলাকার মানুষের পাশে থাকবেন। দত্তডাঙ্গা গ্রামে মাদক, জুয়া ও চুরি প্রতিরোধে সামাজিকভাবে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

নান্নু মোল্লা বলেন, “আমার যতটুকু আছে, তা সম্পূর্ণ উজাড় করে ১ নম্বর ওয়ার্ডবাসীর জন্য দিতে চাই। আপনাদের কাছে আমার কোনো চাওয়া-পাওয়া নেই। আপনাদের কাছে শুধু একটু ভালোবাসা চাই।”

তিনি আরও বলেন, “আমি এই ওয়ার্ডের গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চাই। মানুষের সেবা করাই আমার ইচ্ছা। আমার নিজের কোনো চাওয়া-পাওয়া নেই; আমি শুধু আপনাদের ভালোবাসা ও দোয়া চাই।”

নান্নু মোল্লার ভাষ্য, “আমি মেম্বার হই বা না হই, আমার গ্রামের মানুষ শুধু আমার পাশে থাকবেন। স্কুল-মাদ্রাসাসহ এলাকার প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজে নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করব, ইনশাআল্লাহ।”

সমর্থকদের বক্তব্য স্থানীয় কয়েকজন সমর্থকের দাবি, মানুষের পাশে দাঁড়ানোর কারণে নান্নু মোল্লা এলাকায় পরিচিতি পেয়েছেন। আসন্ন নির্বাচনে তাঁকে ১ নম্বর ওয়ার্ডের পছন্দের প্রার্থী হিসেবে দেখতে চান তাঁরা।

সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরে নান্নু মোল্লা সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। দরিদ্র মানুষের কষ্টকে নিজের কষ্টের মতো অনুভব করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাঁর মানবিক কর্মকাণ্ডের অন্যতম দিক বলে তাঁরা উল্লেখ করেন। বিপদে পড়া মানুষের সহযোগিতায় এগিয়ে আসার কারণেই তিনি স্থানীয়দের কাছে আপনজন হিসেবে পরিচিত হয়েছেন বলেও দাবি তাঁদের।

সমর্থকরা আরও বলেন, নান্নু মোল্লা ক্ষমতা বা পদ-পদবির জন্য নয়, মানুষের ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে কাজ করতে চান। সাধারণ মানুষের কথা শোনা, তাঁদের সমস্যা বোঝা এবং ১ নম্বর ওয়ার্ডের দত্তডাঙ্গা গ্রামের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করাই তাঁর প্রত্যাশা বলে তাঁরা জানান।

তাঁদের মতে, একজন জনপ্রতিনিধির গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো মানুষের কথা শোনা এবং এলাকার মানুষের পাশে থাকা। এ বিবেচনায় তাঁরা নান্নু মোল্লাকে যোগ্য, মানবিক ও জনবান্ধব প্রার্থী হিসেবে মনে করছেন।

তবে স্থানীয়দের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দের পাশাপাশি প্রার্থীর যোগ্যতা, সততা, অতীত ভূমিকা এবং জনকল্যাণে কাজ করার সক্ষমতাও বিবেচনা করা উচিত।

নান্নু মোল্লার সমর্থকদের প্রত্যাশা, মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি ১ নম্বর ওয়ার্ডের দত্তডাঙ্গা গ্রামসহ সাধারণ মানুষের কল্যাণে ভূমিকা রাখবেন। তাঁরা তাঁর জন্য শুভকামনা ও দোয়া কামনা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আটজুরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে নান্নু মোল্লাকে মেম্বার প্রার্থী হওয়ার আহ্বান

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ