ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তুরাগে হিন্দু সম্প্রদায়ের মাঝে হাজী চান মিয়া বেপারীর উপহার বিতরণ

​রাজশাহীতে জমি কিনে বিপাকে ক্রেতারা, কাজ বন্ধে সন্ত্রাসী হামলা ও প্রশাসনিক জটিলতার অভিযোগ

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

ইসলামপুরে পৃর্বনির্ধারিত জায়গায় ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত নীলফামারী, সম্মাননা পেলেন পুলিশ সুপার

হ্নীলায় ‘কবি ও কবিতার সংসার: মাস্টার শাহ আলম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

মদনে প্রেমের সম্পর্কের জেরে কিশোরীর আত্মহত্যা

পদ্মার চরে বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস পালিত: নদী রক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন।

পঞ্চগড়ের দেবীগঞ্জে রাতে নিখোঁজ, সকালে কৃষিজমিতে মিলল নারীর মরদেহ

পঞ্চগড় ২৫ সেপ্টেম্বর ২০২৬ পঞ্চগড়ের দেবীগঞ্জে হাছিনা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ কৃষিজমি থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। শুক্রবার সকালে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি কৃষিজমিতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার চিলাহাটি ইউনিয়নের বালাপাড়া এলাকার একটি কৃষিজমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাছিনা বেগম ওই এলাকার নূর শেখের স্ত্রী। তিনি বালাপাড়া বাজারে একটি কনফেকশনারি দোকান পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে ফেরেন হাছিনা বেগম। বাড়িতে ফিরে স্বামীকে রাতের খাবার দেওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের একটি দাওয়াতে যাওয়ার কথা বলে বের হন। এরপর রাতে আর বাড়িতে ফেরেননি তিনি।

শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে স্থানীয় কয়েকজন বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি কৃষিজমিতে মাছ ধরার টেমাই (ফাঁদ) আনতে যান। এ সময় তারা জমিতে হাছিনা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার-চেঁচামেচি করেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন।

চিলাহাটি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বখতিয়ার রহমান বলেন, সকালে কয়েকজন মাছ ধরার টেমাই উঠাতে গিয়ে ওই নারীর মরদেহ দেখতে পান। তাদের ডাকাডাকি শুনে এলাকাবাসী সেখানে জড়ো হন। পরে সকাল ৮টার দিকে তিনি থানায় খবর দেন। বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে।

এ ঘটনায় হাছিনা বেগমের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরিসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুসা মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। সুরতহাল শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে রাতে নিখোঁজ, সকালে কৃষিজমিতে মিলল নারীর মরদেহ

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ