মানিকগঞ্জে কালীগঙ্গার নৌকাবাইচে কসাইবাড়ির বাজিমাত।
মোহাম্মদ আলী,নিজস্ব প্রতিবেদক।মানিকগঞ্জের সিংগাইরে কালীগঙ্গা নদীতে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন হয়েছে কসাইবাড়ি নৌকা। হাড্ডাহাড্ডি লড়াই শেষে রানার্সআপ হয়েছে মাসুদ রানা নৌকা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা ১২ মিনিট পর্যন্ত উপজেলার জামশা ইউনিয়নের মাটিকাটা গোলাই-বালুরচর এলাকায় কালীগঙ্গা নদীতে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
দক্ষিণ মাটিকাটা গ্রামের আয়োজনে এবং স্থানীয় কয়েকটি গ্রামের সহযোগিতায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় সিংগাইর ও পার্শ্ববর্তী ঢাকার নবাবগঞ্জের মোট ১০টি সুসজ্জিত নৌকা অংশ নেয়। উড়িয়াবাজ, প্রবাসী, কসাইবাড়ি, একতা-২, মাসুদ রানা, ঐতিহ্য, সোনার তরী, কাইলান তুফান মেইল ও হাতনির রাজসহ বিভিন্ন নৌকা এতে অংশগ্রহণ করে।
উক্ত নৌকা বাইচ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নটরডেম কলেজের প্রভাষক উমর আলী।
এসময় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মঈনুল ইসলাম খান শান্ত। প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী ইয়াকুব হোসেন রাজা।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন কবির, সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম, চেয়ারম্যান প্রার্থী আবদুল মজিদ, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন ও আবদুল মান্নান প্রমূখ।
পাঁচ ধাপের প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্বে কসাইবাড়ি ও মাসুদ রানা নৌকার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত কসাইবাড়ি নৌকা প্রথম স্থান অর্জন করে চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় হয়ে রানার্সআপ হয় মাসুদ রানা।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে মোটরসাইকেলসহ আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। এছাড়া অন্যান্য বিজয়ী নৌকার দলকে চারটি ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন মূল্যবান পুরস্কার দেওয়া হয়েছে।
ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ দেখতে কালীগঙ্গার দুই পাড়ে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। বৈঠার ছন্দ আর প্রতিযোগীদের লড়াইয়ে পুরো এলাকা পরিণত হয় উৎসবের মিলনমেলায়।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন