ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

তারাকান্দায় বালিখাঁ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এ.এইচ.এম. রফিক, প্রত্যাশা দলীয় সমর্থন

সরিষাবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খসরুকে শোকজ

গাজীপুরে বাইপাস থেকে চন্দ্রা পর্যন্ত গার্মেন্টস শ্রমিক আন্দোলন প্রতিরোধে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, মাঠে বিজিবি

তারাকান্দায় পুলিশের তৎপরতায় নাশকতার চেষ্টা পন্ড, মোটরসাইকেল ও টায়ার উদ্ধার

ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান করেছেন।

জামালগঞ্জে সার পাচারকারীর হাতে পূনরায় সারের ডিলারশীপ দেয়ায়, বাতিল চেয়ে অভিযোগ দায়ের

বিরহের দিন কাটে স্মৃতির মাচালে, গ্রামের অতীত আজও হৃদয়ে অমলিন

কালাইয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

কালাইয়ে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

আখচাষ সম্প্রসারণে জিল বাংলা চিনিকলের মহাব্যবস্থাপকের সাথে বোয়ালমারী গ্রামের আখচাষীদের মতবিনিময়

শরীফ মিয়া স্টাফ রিপোর্টার,,          জিল বাংলা চিনিকল লিমিটেড (জিবাসুমি)-এর মিল এলাকা ও আওতাধীন জোনগুলোতে আখচাষ বৃদ্ধি ও সম্প্রসারণের লক্ষ্যে ইসলামপুর উপজেলার বোয়ালমারী গ্রামে এক নিবিড় মাঠ পরিদর্শন ও আখচাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিবাসুমির মহাব্যবস্থাপক (কৃষি) কৃষিবিদ মুহাম্মদ আলাউদ্দিন।

​পরিদর্শনকালে এলাকার একটি নতুন পকেট ব্লকে আখ রোপণের উদ্দেশ্যে ধানি জমির নির্দিষ্ট সাব-ব্লক নির্বাচন করে স্থানীয় আখচাষী জনাব মোকছেদ আলী, জনাব নান্নু হাজী, জনাব সাইদুর রহমান এবং বর্গা চাষে যুক্ত অন্যান্য কৃষকদের সাথে সরাসরি মতবিনিময় করা হয়।

​উক্ত আলোচনা সফল করতে বিশেষ ভূমিকা রাখেন ৪৩ নম্বর ইউনিটের মিলবান্ধব ও প্রগতিশীল আখচাষী কৃষিবিদ ডা. মো: শফিকুর রহমান (শিবলী)। তাঁর সার্বিক সহযোগিতা এবং উক্ত ইউনিটের সিডিএ জনাব প্রদ্যুৎ কুমার পালের সাথে চাষীদের সুদৃঢ় ও নিবিড় পেশাগত সম্পর্কের কারণে মতবিনিময় পর্বটি অত্যন্ত ফলপ্রসূ রূপ নেয়। তাঁদের এই যৌথ প্রয়াস এলাকায় আখচাষের গতি বৃদ্ধিতে কার্যকর অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

​পরিদর্শনকালে ৪৩ নম্বর ইউনিটের সিডিএ জনাব প্রদ্যুৎ কুমার পাল এবং মিলসগেইট ‘এ’ সাবজোনের ৫ নম্বর ইউনিটের সিডিএ জনাব মফিজুল ইসলাম (মুকুল)-কে সার্বক্ষণিক মাঠে সক্রিয় অবস্থায় দেখা যায়। এছাড়া ৫ নম্বর ইউনিট পরিদর্শনকালে স্থানীয় আখচাষী জনাব আবু বক্কর সিদ্দিকের সাথে মহাব্যবস্থাপক (কৃষি) কুশল বিনিময় করেন এবং আখচাষ বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা করেন।

​চিনিকল কর্মকর্তা, সিডিএ এবং প্রগতিশীল কৃষকদের এই সমন্বিত উদ্যোগের ফলে বোয়ালমারী গ্রামসহ পার্শ্ববর্তী এলাকায় আখচাষে নতুন গতি ও উদ্দীপনা সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

আখচাষ সম্প্রসারণে জিল বাংলা চিনিকলের মহাব্যবস্থাপকের সাথে বোয়ালমারী গ্রামের আখচাষীদের মতবিনিময়

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ