ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

আশুলিয়ায় ৪১ জন সুবিধাবঞ্চিত শ্রমিকের সন্তানের বিনামূল্যে খৎনা ও উপহার সামগ্রী বিতরণ

রংপুরে রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন

নোয়াখালীতে শান্তি-সম্প্রীতিতে দুর্গাপূজা উদ্‌যাপন

পাঁচবিবিবি বারোকান্দ্রী প্রীতি ফুটবল টুর্নামেন্ট ( সিজন ৯) ২০২৬ এর শুভ উদ্বোধন।

ময়মনসিংহ বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি

মনপুরায় বিদ্যুৎ সংকটে অতিষ্ঠ ব্যবসায়ীরা, আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের সামনে অবস্থান

সরিষাবাড়ীতে বসত-বাড়িতে হামলা-লুটপাট, দুই নারীকে কুপিয়ে ও পিটিয়ে আহত

সন্দেহ প্রবণতা এক ধরনের মানসিক রোগের লক্ষণ

মদনে লার্নিং পয়েন্ট কিন্ডার গার্টেনে বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট ও সনদ বিতরণ

মোঃ রাসেল আহমেদ মদন (নেত্রকোনা) প্রতিনিধি:- নেত্রকোনার মদনে বাংলাদেশ কিন্ডার গার্টেন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (বিকেডিএ) আয়োজিত বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে মা সমাবেশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার জাহাঙ্গীরপুরে অবস্থিত লার্নিং পয়েন্ট কিন্ডার গার্টেন প্রাঙ্গণে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লার্নিং পয়েন্ট কিন্ডার গার্টেনের পরিচালক শুভাশীষ বৈশ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রুহুল আমিন ভূঁইয়া, সহকারী শিক্ষক নয়ন গোস্বামী, ঝুমা সরকার, জান্নাতুল ফেরদৌস, মেহেদী হাসান রাতুল ও মো. আল মামুনসহ অন্যান্য শিক্ষক।

অনুষ্ঠানে জানানো হয়, লার্নিং পয়েন্ট কিন্ডার গার্টেন থেকে ১১৪ জন শিক্ষার্থী বিকেডিএ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৪ জন শিক্ষার্থী ট্যালেন্টপুল এবং ২৪ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে।

বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলাবোধের ওপর গুরুত্বারোপ করেন তারা।

এ সময় একটি আলোকিত ও সচেতন সমাজ গঠনে মায়েদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরা হয়। সন্তানদের শিক্ষাজীবনে মায়েদের সচেতনতা, সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন বক্তারা।

পরে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

মদনে লার্নিং পয়েন্ট কিন্ডার গার্টেনে বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট ও সনদ বিতরণ

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ