প্রযুক্তিপ্রেমীদের আস্থায় নতুন ঠিকানায় ‘RF স্মার্ট জোন & রাছিন-ফুল টেলিকম’
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:- স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয় দৈনন্দিন জীবন, কাজ ও বিনোদনের অন্যতম অনুষঙ্গ। সময়ের সঙ্গে গ্রাহকদের সেই চাহিদা ও প্রত্যাশার পরিবর্তনকে গুরুত্ব দিয়ে আরও আধুনিক ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে যাত্রা শুরু করেছে সরিষাবাড়ীর পরিচিত মোবাইল বিক্রয় প্রতিষ্ঠান ‘RF স্মার্ট জোন & রাছিন-ফুল টেলিকম’। নতুন ঠিকানায় সুপরিসর শোরুমে প্রতিষ্ঠানটির এই নতুন যাত্রা গ্রাহকদের মধ্যে তৈরি করেছে আগ্রহ।
প্রতিষ্ঠানটি দীর্ঘদিন আরামনগর বাজারের মেইন রোডের সিএনজি স্ট্যান্ড সংলগ্ন, জনতা ব্যাংকের সামনের পুরোনো ঠিকানায় ব্যবসা পরিচালনা করে আসছিল। গ্রাহকদের আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে সেবা দেওয়ার লক্ষ্যে এবার একই বাজারের মেইন রোডের ‘সরকার সুপার মার্কেট’-এ স্থানান্তর করা হয়েছে শোরুমটি।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় নতুন শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি ) সরিষাবাড়ী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক (অব.) মো. আব্দুল আউয়াল, সহ-সভাপতি অধ্যাপক শেখ হোসেন জামান জুয়েল, অ্যাডভোকেট এম বি রেজা ভানু, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, প্রফেসর মোস্তফা ,শাহজাহান আকন্দ, আশরাফ হোসেন, মুফতি মাওলানা শফিকুল ইসলাম, খলিলুর রহমান, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির নতুন পথচলার সাফল্য কামনা করেন অতিথিরা।
প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর মো. ফরহাদ আহমেদ বলেন, গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই তাঁদের ব্যবসার মূল শক্তি। নতুন শোরুমে সেই আস্থাকে আরও দৃঢ় করতে উন্নত পরিবেশ, আন্তরিকতা ও মানসম্মত সেবা নিশ্চিত করার চেষ্টা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, গ্রাহকদের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে সেবার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। নতুন ঠিকানায় প্রতিষ্ঠানটির পথচলায় সকল গ্রাহক, শুভানুধ্যায়ী ও ব্যবসায়ী মহলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।
নতুন ঠিকানা: RF স্মার্ট জোন & রাছিন-ফুল টেলিকম,সরকার সুপার মার্কেট, মেইন রোড, আরামনগর বাজার, সরিষাবাড়ী, জামালপুর। নতুন ঠিকানা, নতুন সাজ আস্থার সেবায় নতুন প্রত্যয়।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন