ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

অসুস্থ নেতার পাশে মেয়র প্রার্থী আবির আহমেদ বিপুল, নিলেন শারীরিক অবস্থার খোঁজখবর

নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত কলমাকান্দার সোহেল রানা

কটিয়াদীতে ছাদে খেলতে গিয়ে নিচে পরে ৩য় শ্রেণির শিক্ষার্থী নিহত

দুবাইয়ে পরিচয় ও প্রেম, কেরালার তরুণী এখন ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে অবস্থান করছে।

বিশ্ব ওরস শরীফে অংশ নেওয়ার আহ্বানে পঞ্চগড়ে জাকের পার্টির দাওয়াতি র‍্যালি

নান্দাইলে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপ্রদান অনুষ্ঠান  অনুষ্ঠিত

দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়া থানা কর্তৃক পরিচালিত গত ২৪ ঘন্টার অভিযানে ৬জন গ্রেপ্তার

জনসেবার অঙ্গীকার নিয়ে আজিমনগর চেয়ারম্যান পদে লড়তে চান-হাজী মোঃ আরব আলী শেখ।

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক:- মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আসন্ন আজিমনর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আরব আলী শেখ।

হাজী মোঃ আরব আলী শেখ আজিমনগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

হাজী মোঃ আরব আলী শেখ এর প্রার্থিতা ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা চলছে। ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আরব আলী শেখ বলেন, শিক্ষা, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান, প্রশাসনিক স্বচ্ছতা ও জনসেবা এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তিনি কাজ করতে চান। জনগণের দোয়া ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে আজিমনর ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন হাজী মোঃ আরব আলী শেখ।

রাজনৈতিক সূত্রে জানা যায়, হাজী মোঃ আরব আলী শেখ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি আজিমনগর ইউনিয়ন কৃষকদলের  সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলেও স্থানীয়রা জানান।

এলাকার উন্নয়ন, শিক্ষা, সামাজিক কর্মকাণ্ড এবং মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে স্থানীয় পর্যায়ে তার পরিচিতি রয়েছে বলে দাবি করেছেন সমর্থকরা। পাশাপাশি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং খেলাধুলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমেও তিনি সম্পৃক্ত রয়েছেন বলে জানা গেছে।

চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আরব আলী বলেন, নির্বাচিত হলে আজিমনগর ইউনিয়নকে মাদক ও দুর্নীতিমুক্ত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। বিশেষ করে নদীভাঙনকবলিত এলাকার শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের পাশে থেকে জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করাকে তিনি অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, “অবহেলিত ও নদীভাঙনকবলিত এলাকার মেহনতি মানুষের পাশে থেকে জনসেবামূলক কাজ করাই আমার মূল উদ্দেশ্য। জনগণের সহযোগিতা ও সমর্থন পেলে আজিমনগর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।”

শেষে তিনি আজিমনর  ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

জনসেবার অঙ্গীকার নিয়ে আজিমনগর চেয়ারম্যান পদে লড়তে চান-হাজী মোঃ আরব আলী শেখ।

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ