ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর ২০২৬

যুক্তরাজ্যের নাগরিকত্ব পেলেন কচুয়ার কৃতি সন্তান অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন টিটো'

চবিতে বর্ণাঢ্য আয়োজনে অঙ্গনের তিন যুগপূর্তি উৎসব

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

সাঘাটায় পরিত্যক্ত ইটভাটায় নিয়ে এক সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

নদীভাঙনে নিঃস্ব বিধবা আছিয়া বেগম, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন!

হরিরামপুরে যাবজ্জীবন সাজা প্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার।

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন।

উখিয়ায় জমি নিয়ে বিরোধ, পূজা বন্ধের হুমকি ও প্রশাসনের মধ্যস্থতা নিয়ে নতুন পরিস্থিতি সংবাদ সম্মেলন করলো মুন্সী পরিবার

বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি, মোটরসাইকেল-স্বর্ণালংকারসহ মালামাল লুট

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:- দিনাজপুরের বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ও লোকসংগীতশিল্পী ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকা, প্রায় তিন ভরি স্বর্ণালংকার, তিনটি মোবাইল ফোন, একটি পালসার মোটরসাইকেল, পাসপোর্টসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ক্ষিতীশ সরকার শুধু বীরগঞ্জেই নন, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও সাংস্কৃতিক অঙ্গনে কবিয়াল হিসেবে পরিচিত। তিনি উত্তরবঙ্গের শ্রেষ্ঠ কবিয়ালদের একজন হিসেবে পরিচিতি লাভ করেছেন। লোকসংগীত ও কবিগানের মাধ্যমে দীর্ঘদিন ধরে তিনি মানুষের কাছে পরিচিত মুখ। এমন একজন পরিচিত লোকসংগীতশিল্পীর বাড়িতে চুরির ঘটনায় তাঁর শুভাকাঙ্ক্ষী ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে ক্ষিতীশ সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে থাকার পর রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে ঘুম থেকে উঠে ঘরের দরজা ও প্রধান ফটক খোলা দেখতে পান তিনি। পরে ঘরের মালামাল পরীক্ষা করে চুরির বিষয়টি বুঝতে পারেন।

চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ টাকা, তিনটি মোবাইল ফোন, প্রায় তিন ভরি স্বর্ণালংকার, একটি পালসার মোটরসাইকেল, তাঁর ছেলের পাসপোর্ট, সোনালী ব্যাংকের চেকবই এবং জাতীয় পরিচয়পত্র। চুরির সময় পরিবারের সদস্যদের অচেতন অবস্থায় থাকার বিষয়টিও তাঁদের সন্দেহের সৃষ্টি করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ক্ষিতীশ সরকার বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের সভাপতি এম এ কুদ্দুস সরকার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের সাধারণ সম্পাদক ক্ষিতীশ সরকারের বাড়িতে এমন দুর্ধর্ষ চুরির ঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

ভুক্তভোগী পরিবারের প্রত্যাশা, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে চুরির রহস্য উদ্‌ঘাটন, চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি উত্তরবঙ্গের লোকসংগীত ও কবিগানের সঙ্গে যুক্ত একজন পরিচিত শিল্পীর বাড়িতে সংঘটিত এ ঘটনার দ্রুত তদন্ত ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি, মোটরসাইকেল-স্বর্ণালংকারসহ মালামাল লুট

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ