ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তুরাগে হিন্দু সম্প্রদায়ের মাঝে হাজী চান মিয়া বেপারীর উপহার বিতরণ

​রাজশাহীতে জমি কিনে বিপাকে ক্রেতারা, কাজ বন্ধে সন্ত্রাসী হামলা ও প্রশাসনিক জটিলতার অভিযোগ

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

ইসলামপুরে পৃর্বনির্ধারিত জায়গায় ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত নীলফামারী, সম্মাননা পেলেন পুলিশ সুপার

হ্নীলায় ‘কবি ও কবিতার সংসার: মাস্টার শাহ আলম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

মদনে প্রেমের সম্পর্কের জেরে কিশোরীর আত্মহত্যা

পদ্মার চরে বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস পালিত: নদী রক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন।

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

সিরাজুল কবির বুলবুল কক্সবাজার জেলা প্রতিনিধি :- কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নুর হোছাইন (৫৫) নামের এক ব্যক্তি। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, জমি দখলের বিরোধকে ভিন্নখাতে প্রবাহিত করতে তাঁকে বিডি ন্যাশনাল টিভি নামক একটি অনলাইন ফেইসবুক পেইজে ‘মাদক কারবারি’ হিসেবে আখ্যায়িত করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে।

অভিযোগে বলা হয়, গত ৩০ এপ্রিল সকাল আটটার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের উখিয়ার ঘাট কাস্টমস এলাকার মোবারক পাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত জাহেদ আলম (৩৫) ও অভিযোগকারী নুর হোছাইন আপন ভাই।

নুর হোছাইনের অভিযোগ, প্রায় ৩০ বছর আগে বাবার কাছ থেকে আলাদা হওয়ার পর তিনি নিজ অর্থ ও শ্রমে ৪০ শতক জমিতে বসতবাড়ি নির্মাণ করে ভোগদখল করে আসছেন। ওই জমিতে তাঁর বসতবাড়ি, বিভিন্ন প্রজাতির গাছ ও একটি পুকুর রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ২০১৮ সালের ১১ অক্টোবর তিনি ওই জমি বন্ধক রেখে করিম আলমের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছিলেন। পরে বন্ধকমুক্ত করে জমিটি আবার ভোগদখলে নেন। সম্প্রতি জমির দাম বেড়ে যাওয়ায় জাহেদ আলমসহ তাঁর অন্য ভাইয়েরা জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন নুর হোছাইন।

এ নিয়ে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীর কাছে সালিশ দেওয়া হয়েছিল। সালিশে অন্য ভাইয়েরা জমি দখল করবেন না বলে মৌখিক অঙ্গীকার করেছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। তবে জাহেদ আলম প্রায় ২০ শতক জমি দখলে রেখেছেন বলে দাবি করেন নুর হোছাইন।

নুর হোছাইনের অভিযোগ, গত ৩০ এপ্রিল জমিতে দখলচেষ্টায় বাধা দিলে জাহেদ আলম তাঁকে গালিগালাজ ও মারধরের চেষ্টা করেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান তিনি।

অভিযোগকারী জানান, আত্মীয়স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও সমাধান না হওয়ায় তিনি উখিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত জাহেদ আলম বলেন, দীর্ঘদিন ধরে জমিটি তাঁদের পিতার দখলে ছিল। পরে সালিসি বৈঠকের মাধ্যমে সবার মধ্যে ভাগ-বণ্টন করে দেওয়া হয়।

এ ব্যাপারে ইউপি সদস্য নুরুল আলম বলেন, উভয় পক্ষের মধ্যে সালিসি বৈঠকের মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়েছে। তবে আবারও তাদের মধ্যে শৃঙ্খলা নষ্টে হলে আবার সালিসে বসে সমাধান করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ