তুরাগ বাউনিয়া আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সুধী সমাবেশ
মোঃ শাহজালাল সুমন: রাজধানীর তুরাগে বাউনিয়া আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মিজানুর রহমান খান। শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদান, তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে অনুপ্রেরণা জোগানো এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষামূলক উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর প্রশাসনিক কার্যক্রম, সফটওয়্যারভিত্তিক ব্যবস্থাপনা এবং বিভিন্ন প্রশিক্ষণমূলক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি বিকাশ ও খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করার বিষয়েও আলোচনা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়টিকে কলেজে রূপান্তরের দাবি জানানো হলে প্রধান অতিথি সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, বিদ্যালয়টিকে কলেজে রূপান্তরের জন্য যেসব প্রক্রিয়া রয়েছে, সেগুলো সম্পন্ন করতে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন।
তিনি বলেন, একটি শিক্ষার্থী যেন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করে নিজ এলাকায় উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার সুযোগ পায় এবং পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নিজেকে প্রস্তুত করতে পারে, সে লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানটির উন্নয়ন জরুরি। তিনি বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষককে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার সুযোগ নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। তিনি বলেন, শিক্ষার্থীরা যে ধরনের খেলাধুলায় আগ্রহী, তাদের জন্য সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। খেলাধুলার সরঞ্জামসহ এ-সংক্রান্ত যাবতীয় আনুষঙ্গিক ব্যয় ও অর্থের ব্যবস্থা তিনি করে দেবেন বলে আশ্বাস দেন।
তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি আগামীতে শিক্ষার্থীরা যেন পড়াশোনায় আরও ভালো ফলাফল অর্জন করতে পারে, সে কামনাও করেন। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো ফলাফলের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধির জন্য তিনি সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় তিনি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সচেতন ব্যক্তিদের সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের একপর্যায়ে সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। পাশাপাশি একজন শ্রেষ্ঠ শিক্ষককেও সম্মাননা প্রদান করা হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাওনিয়া আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুস সামাদ সিনিয়র শিক্ষক আব্দুর রহমান আমিনুল ইসলাম, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আলহাজ জামিল হোসেন,
তুরাগ থানা বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আলমাস আলী, আহ্বায়ক সদস্য আব্দুল আলী, ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, বিএনপি নেতা হাজী ইসহাক আলী, আজহার আলী আজাসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক ছাত্র-ছাত্রী সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন ।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। দিনব্যাপী এ আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা আনন্দঘন পরিবেশে অংশগ্রহণ করেন। রাজধানীর তুরাগে বাউনিয়া আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন