বিজয়নগর সীমান্তে ১২ কোটি টাকার অবৈধ মোবাইল ডিসপ্লে জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ১৫ হাজার ৪৮টি ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১টার দিকে বিজয়নগর উপজেলার ভাগলপুর এলাকায় এ অভিযান চালায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর একটি টহলদল।
বিজিবি সূত্রে জানা গেছে, ওই এলাকায় আগে থেকেই অবস্থান নিয়ে নজরদারি করছিল টহলদলটি। এ সময় আনুমানিক ২৫ থেকে ৩০ জন ব্যক্তি মাথায় কার্টন নিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে আসছিলেন। বিজিবি সদস্যরা তাঁদের ধাওয়া করলে তাঁরা কার্টন ফেলে দৌড়ে পালিয়ে যান।
পরে ফেলে যাওয়া কার্টনগুলো তল্লাশি করে স্কচটেপে মোড়ানো অবস্থায় ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ১৫ হাজার ৪৮টি ডিসপ্লে উদ্ধার করা হয়। জব্দ করা মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন