কচুয়ায় দুর্গাপূজা উপলক্ষে ৬ মন্দিরে প্রশাসকের আর্থিক সহায়তা, সারাদিন ব্যস্ত সময় পার করলেন ইউএনও অমিত রায়'
মোঃ আনোয়ার হোসেন (রাজ), কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:- চাঁদপুরের কচুয়ায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পৌরসভার ৬টি মন্দিরে প্রশাসক কর্তৃক আর্থিক সহায়তা চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার আসরের নামাজের পর পর এই সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক অমিত রায়, সহকারী কমিশনার (ভূমি), কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
যে ৬টি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করা হয়: ১. কোয়া সর্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজা মন্দির,২. কোয়া পোদ্দার বাড়ি সর্বজনীন দুর্গা মন্দির,৩. কান্দিরপাড় সর্বজনীন দুর্গা মন্দির,৪. কড়ইয়া সর্বজনীন মন্দির কমপ্লেক্স,৫. মাসিমপুর সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির,৬. কড়ইশ বেপারী বাড়ি দুর্গা মন্দির
এসময় প্রতিটি মন্দিরের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপন ও পরিবেশ যাতে নোংরা না হয় সেজন্য ময়লা-আবর্জনা মনিটরিং করার নির্দেশ দেন পৌর প্রশাসক মহোদয়। দিনভর ব্যস্ত সময় পার করার পরও পূজা মন্ডপ পরিদর্শনে প্রশাসকের এই উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
এদিকে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়ের নেতৃত্বে আজ সকাল থেকে কচুয়া পৌর এলাকা, উপজেলা চত্বর, কচুয়া বাজার ও বিশ্বরোড এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশা নিধনে ওষুধ ছিটানো কার্যক্রম পরিচালনা করা হয়। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন