হরিরামপুরে চেয়ারম্যান পদপ্রার্থী জুবায়েদ আহমেদ ওমরের উদ্যোগে স্বেচ্ছায় সড়ক সংস্কার।
মোহাম্মদ আলী,নিজস্ব প্রতিবেদক।মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের কাপালি পাড়ার বিভিন্ন স্থানে জনদূর্ভোগ লাঘবে স্বেচ্ছায় ও নিজ অর্থায়নে সরকারি রাস্তা সংস্কার করেছেন গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জুবায়েদ আহমেদ ওমর।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে কাপালি পাড়ার বিভিন্ন স্থানে এ সংস্কারকাজ পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হওয়ায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল এলাকাবাসীকে। ঝুঁকিপূর্ণ এসব সড়কে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহনেও সমস্যার সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে বৃষ্টির দিনে সাধারণ মানুষের চলাচল আরও কষ্টসাধ্য হয়ে পড়ত।
এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের দূর্ভোগের কথা বিবেচনা করে নিজ উদ্যোগে ও অর্থায়নে সড়ক সংস্কারের ব্যবস্থা করেন জুবায়েদ আহমেদ ওমর। তাঁর এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। তাঁদের মতে, সড়ক সংস্কারের ফলে এলাকার মানুষের যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনে কিছুটা স্বস্তি ফিরবে।
এ বিষয়ে গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জুবায়েদ আহমেদ ওমর বলেন, এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে কৃষিপণ্য পরিবহনের সময় যানবাহন চলাচলে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। এলাকাবাসীর অনুরোধে জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে নিজ অর্থায়নে সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছি।
তিনি আরও বলেন, গোপিনাথপুরের মানুষের সুখে-দুঃখে অতীতেও ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ। মানুষের কল্যাণে এ ধরনের জনবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবো।
স্থানীয়দের প্রত্যাশা, জনদুর্ভোগ কমাতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে এলাকার যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবেন।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন