ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় অভিযুক্ত দুলাল গ্রেপ্তার

ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তিস্তায় অবৈধ পাথর উত্তোলন বিরোধী টাস্কফোর্স অভিযানে মেশিন জব্দ, ট্রাক আটক

​ইসলামপুর আব্দুস সামাদ পারভেজ মহিলা কলেজে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ধুনটে ইমামদের ১২ দিনব্যাপী ফ্রি কুরআন শিক্ষা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের আলমপুর সরকারী পাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দাওয়াতী উৎসব কাবাডি খেলা

জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিলেন নাদিয়া পাঠান পাপন

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিলেন নাদিয়া পাঠান পাপন

ধুনটে ইমামদের ১২ দিনব্যাপী ফ্রি কুরআন শিক্ষা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ধুনটে ইমামদের ১২ দিনব্যাপী ফ্রি কুরআন শিক্ষা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ধুনটে ইমামদের ১২ দিনব্যাপী ফ্রি কুরআন শিক্ষা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি:- বয়স্ক মানুষের মাঝে পবিত্র কুরআনের বিশুদ্ধ শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বগুড়ার ধুনটে মাদানী পদ্ধতিতে বয়স্ক কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের উদ্যোগে ইমামদের নিয়ে ১২ দিনব্যাপী বিনামূল্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার কাশিয়হাটা মহিউচ্ছুন্নাহ হাফিজিয়া মাদরাসায় আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন মসজিদের ইমামরা অংশ নিয়ে বয়স্কদের কুরআন শিক্ষা দেওয়ার পদ্ধতি শিখছেন।

প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারীদের কাছ থেকে কোনো ফি নেওয়া হচ্ছে না। প্রতিদিন দুপুরের খাবারও প্রশিক্ষণকেন্দ্র থেকে বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। প্রতিদিন যোহরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত চলে প্রশিক্ষণ কার্যক্রম।

আয়োজক সূত্রে জানা যায়, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ইমামরা নিজ নিজ এলাকায় ছয় মাসব্যাপী বয়স্ক কুরআন শিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন। এসব ক্লাসে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণও বোর্ডের পক্ষ থেকে সরবরাহ করা হবে। এর মাধ্যমে কর্মব্যস্ততা, বয়স কিংবা আগে কুরআন শেখার সুযোগ না পাওয়ার কারণে যারা শুদ্ধভাবে কুরআন পড়তে পারেননি, তাঁদের জন্য শেখার সুযোগ তৈরি হবে।

প্রশিক্ষণ প্রদান করছেন মাদানী পদ্ধতিতে বয়স্ক কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের সিনিয়র মুআল্লিম মাওলানা রবিউল ইসলাম। বোর্ডটির প্রধান কার্যালয় ঢাকার উত্তরায় অবস্থিত।

প্রশিক্ষক মাওলানা রবিউল ইসলাম বলেন, “বয়স্কদের মধ্যে শুদ্ধভাবে পবিত্র কুরআন শেখার আগ্রহ তৈরি করা এবং সহজ পদ্ধতিতে তাঁদের কুরআন শিক্ষা দেওয়ার উপযোগী করে ইমামদের গড়ে তোলাই এ প্রশিক্ষণের উদ্দেশ্য। প্রশিক্ষণপ্রাপ্ত ইমামরা নিজ নিজ এলাকায় নিয়মিত ক্লাস পরিচালনা করবেন, যাতে এলাকার বয়স্ক মানুষ ঘরে বসে না থেকে মসজিদ বা নির্ধারিত কেন্দ্রে এসে কুরআন শেখার সুযোগ পান।”

প্রশিক্ষণে অংশ নেওয়া এক ইমাম বলেন, “এ প্রশিক্ষণের মাধ্যমে বয়স্কদের কুরআন শেখানোর পদ্ধতি হাতে-কলমে শেখার সুযোগ পাচ্ছি। প্রশিক্ষণ শেষে নিজ এলাকায় এ শিক্ষা কার্যক্রম চালু করতে পারব—এটি আমাদের জন্য আনন্দের বিষয়।”

এলাকাবাসীর অভিব্যক্তি, এ ধরনের উদ্যোগের মাধ্যমে বয়স্ক মানুষের কুরআন শেখার দীর্ঘদিনের ইচ্ছা পূরণের পাশাপাশি সমাজে বিশুদ্ধ কুরআন শিক্ষার পরিবেশ তৈরি হবে। বিশেষ করে যাঁরা ছোটবেলায় কুরআন শেখার সুযোগ পাননি, তাঁদের জন্য এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জের সীমান্ত বাজার মাদরাসায়। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজ এলাকায় এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগ নিলে বোর্ডের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। কর্মশালা আয়োজনের প্রয়োজনীয় খরচ ও ব্যবস্থাপনার দায়িত্ব বোর্ডের পক্ষ থেকে বহন করা হবে বলে জানানো হয়েছে।

ধর্মীয় শিক্ষা বিস্তারে এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ধুনটসহ বিভিন্ন এলাকার বয়স্ক মানুষের মধ্যে শুদ্ধভাবে পবিত্র কুরআন শেখার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ধুনটে ইমামদের ১২ দিনব্যাপী ফ্রি কুরআন শিক্ষা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ