পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় অভিযুক্ত দুলাল গ্রেপ্তার
পীরগাছা (রংপুর) প্রতিনিধি- রংপুরের পীরগাছায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে উত্ত্যক্ত, পথরোধ, অশ্লীল অঙ্গভঙ্গি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দায়ের করা মামলায় দুলাল মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পূর্বদেবু এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার দুলাল মিয়া উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পূর্বদেবু এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। এ ঘটনায় তাঁর ছেলে সুমন মিয়ার (৩০) বিরুদ্ধেও কিশোরীর পরিবারকে গালিগালাজ, ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। অভিযোগ অনুযায়ী, মাদ্রাসায় যাতায়াতের পথে দীর্ঘদিন ধরে দুলাল মিয়া তাঁকে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও পথরোধ করতেন। বিষয়টি কিশোরী তার বাবাকে জানালে তিনি দুলাল মিয়াকে সতর্ক করেন।
গত ৫ আগস্ট রাত ৯টার দিকে এক আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে দুলাল মিয়ার বাড়ির সামনে পৌঁছালে তিনি পেছন থেকে কিশোরীর মুখ চেপে ধরে টানাহেঁচড়া করেন এবং নির্জন স্থানে নেওয়ার চেষ্টা করেন। এ সময় আত্মরক্ষার্থে কিশোরী তাঁর হাতে কামড় দিলে তিনি ছেড়ে দেন। পরে কিশোরীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুলাল মিয়া পালিয়ে যান।
পরদিন ৬ আগস্ট রাতে কিশোরীর বাড়ির জানালার কাছে গিয়ে নাম ধরে ডাকাডাকি ও টাকার প্রলোভন দেখানোর চেষ্টা এবং সর্বশেষ গত ১ অক্টোবর দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে তাঁর পথরোধ করে উত্ত্যক্ত করার অভিযোগও উঠেছে।
কিশোরীর বাবা মানিক মিয়া বাদী হয়ে দুলাল মিয়া ও তাঁর ছেলে সুমন মিয়াকে অভিযুক্ত করে পীরগাছা থানায় লিখিত এজাহার দেন। পরে এ ঘটনায় মামলা হয়।
কিশোরীর বাবা মানিক মিয়া বলেন, মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করে প্রথমে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেছিলাম। পারিবারিক সম্পর্কের কারণে শুরুতে মীমাংসার উদ্যোগ নিলেও বারবার এমন ঘটনার অভিযোগ ওঠায় তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে সুমন মিয়া জানান,তিনি কাউকে হুমকি দেননি। বরং বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করছেন। তাঁর বাবা অপরাধ করে থাকলে আইন অনুযায়ী বিচার হবে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান,মামলা হওয়ার পরপরই অভিযান চালিয়ে দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন