ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় অভিযুক্ত দুলাল গ্রেপ্তার

ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তিস্তায় অবৈধ পাথর উত্তোলন বিরোধী টাস্কফোর্স অভিযানে মেশিন জব্দ, ট্রাক আটক

​ইসলামপুর আব্দুস সামাদ পারভেজ মহিলা কলেজে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ধুনটে ইমামদের ১২ দিনব্যাপী ফ্রি কুরআন শিক্ষা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের আলমপুর সরকারী পাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দাওয়াতী উৎসব কাবাডি খেলা

জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিলেন নাদিয়া পাঠান পাপন

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন বলেছেন, তারেক রহমানের সরকারের কাছেই জনগণ নিরাপদ। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্‌যাপনের পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। পূজাকে ঘিরে কোনো ধরনের অস্থিতিশীলতা বরদাশত করা হবে না।

বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ হলরুমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি বরাদ্দের চালের ডিও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাদিয়া পাঠান পাপন বলেন, আগের বছরের তুলনায় এবার পূজামণ্ডপের সংখ্যা প্রায় দুই থেকে তিন গুণ বেড়েছে। আগে প্রতিটি মণ্ডপে ৫০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হতো। বর্তমান সরকার তা বাড়িয়ে ৬০০ কেজি করেছে।

তিনি অভিযোগ করেন, একটি মহল ধানের শীষের সরকারকে বেকায়দায় ফেলতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এ ধরনের অপতৎপরতা মোকাবেলায় ছাত্রদল, যুবদলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, প্রতিমা স্থাপন থেকে বিসর্জন পর্যন্ত স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পূজা উদ্‌যাপন ফ্রন্টের সদস্যসচিব লিটন দেব। তিনি দুর্গাপূজা আয়োজনে সরকারের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিজয়নগর উপজেলার ৩৬টি পূজামণ্ডপের প্রতিটিতে ৬০০ কেজি করে চাল বরাদ্দের ডিও বিতরণ করা হয়।

এ সময় উপজেলা বিএনপির নেতা ডা. রফিকুল ইসলাম, মাহবুবুর হক, আব্দুল কাদিরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিলেন নাদিয়া পাঠান পাপন

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ