পটুয়াখালীর গলাচিপায় কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল পরীক্ষার এক পরীক্ষার্থীর উত্তরপত্র নিখোঁজের ঘটনায় কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পেয়েছেন কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আগামী ২৬ নভেম্বরের মধ্যে তাঁদের লিখিতভাবে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
গত ১৮ নভেম্বর কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল শাখার পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত একটি চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়। গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে এ চিঠি পাঠানো হয়েছে এবং অনুলিপি দেওয়া হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে।
নোটিশের তথ্য অনুযায়ী, গত ১৫ নভেম্বর ওই বিদ্যালয়ের ১০৬ নম্বর কক্ষে পদার্থবিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে ৪৭ জন শিক্ষার্থী অংশ নেয়। পরবর্তী সময়ে দেখা যায়, ওই কক্ষের এক শিক্ষার্থীর মূল উত্তরপত্র পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে গত ১৭ নভেম্বর একাত্তর টেলিভিশনে একটি সংবাদ প্রচারিত হয়।
বোর্ডের চিঠিতে উল্লেখ করা হয়, খাতা হারানোর ঘটনাটি সামনে আসার পরও তা খুঁজে বের করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার নজিরও দেখা যায়নি।
পরীক্ষার মতো সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ দায়িত্বে অবহেলা এবং গাফিলতির দায়ে কেন তাঁদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা ২৬ নভেম্বরের মধ্যে লিখিত আকারে জানাতে বলা হয়েছে।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন