ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণপাড়ায় ইউএনওর নাম ভাঙিয়ে গাছ বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

চার দিনের অচলাবস্থার অবসান, খুলে দেওয়া হলো বিষ্ণু মন্দিরের তালা

লকডাউনের প্রতিবাদে হরিরামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত ।

গলাচিপায় উত্তরপত্র গায়েব: কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

কুড়িগ্রামে শীতার্তদের জন্য জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে বেসরকারি সংস্থা আশার কম্বল হস্তান্তর

সরিষাবাড়ীতে আগুনে পুড়ে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতি ৬৫ লাখ টাকা

৫ ই ডিসেম্বর গাইবান্ধা আসছেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে প্রাক-প্রস্তুতিমূলক সভা

সরিষাবাড়ীতে নাশকতার মামলায় আ.লীগ নেতা আব্দুল হামিদ গ্রেপ্তার

সরিষাবাড়ীতে নাশকতার মামলায় আ.লীগ নেতা আব্দুল হামিদ গ্রেপ্তার

চার দিনের অচলাবস্থার অবসান, খুলে দেওয়া হলো বিষ্ণু মন্দিরের তালা

চার দিনের অচলাবস্থার অবসান, খুলে দেওয়া হলো বিষ্ণু মন্দিরের তালা

পঞ্চগড়ের বোদা উপজেলায় দুই পক্ষের বিরোধে টানা চার দিন বন্ধ থাকার পর অবশেষে খুলে দেওয়া হয়েছে বিষ্ণু মন্দিরের তালা। স্থানীয় সমাজসেবক অতুল চন্দ্র বর্মনের উদ্যোগ ও মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে বিরোধের অবসান ঘটেছে। এতে মন্দিরে আবারও স্বাভাবিক হয়েছে ধর্মীয় কার্যক্রম। মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে উভয় পক্ষের অংশগ্রহণে শুরু হয়েছে নিয়মিত পূজা-অর্চনা ও হরিনাম কীর্তন।

স্থানীয় সূত্রে জানা যায়, অভ্যন্তরীণ বিরোধের জেরে গত ২০ নভেম্বর প্রথম পক্ষের গোবিন্দ গুরু বিষ্ণু মন্দিরে তালা ঝুলিয়ে দেন। এতে দ্বিতীয় পক্ষসহ তাঁদের অনুসারী সনাতন ধর্মাবলম্বীরা মন্দিরে প্রবেশ করে পূজা-অর্চনা ও কীর্তন করতে পারেননি। পরবর্তী সময়ে পাল্টা পদক্ষেপ হিসেবে দ্বিতীয় পক্ষও মন্দিরে আরেকটি তালা লাগিয়ে দেয়। ফলে উভয় পক্ষের বিরোধ আরও জটিল আকার ধারণ করে।

এভাবে পাল্টাপাল্টি তালা দেওয়ার ঘটনায় ২০ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত টানা চার দিন মন্দিরের ভেতরে সব ধরনের ধর্মীয় কার্যক্রম ও নিত্যপূজা বন্ধ থাকে। এতে সাধারণ ভক্ত ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়।

এমন পরিস্থিতিতে ধর্মীয় পরিবেশ স্বাভাবিক করা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে উদ্যোগ নেন স্থানীয় সমাজসেবক অতুল চন্দ্র বর্মন। তিনি উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসেন এবং বিরোধ নিরসনে মধ্যস্থতা করেন। তাঁর উদ্যোগে আলোচনার মাধ্যমে সমঝোতা হলে উভয় পক্ষই মন্দিরের তালা খুলে দিতে সম্মত হন।

সমঝোতার পর মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে মন্দিরে আবারও আগের মতো পূজা-অর্চনা ও হরিনাম কীর্তন শুরু হয়েছে। দীর্ঘ চার দিনের অচলাবস্থা কাটিয়ে দুই পক্ষের মানুষ একসঙ্গে ধর্মীয় কার্যক্রমে অংশ নেওয়ায় স্থানীয় ভক্তদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয়দের মতে, ধর্মীয় উপাসনালয়কে কেন্দ্র করে বিরোধের পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করাই সবার জন্য মঙ্গলজনক। অতুল চন্দ্র বর্মনের এই উদ্যোগে মন্দিরের স্বাভাবিক পরিবেশ ফিরে আসায় তাঁকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ এলাকার সর্বস্তরের মানুষ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

চার দিনের অচলাবস্থার অবসান, খুলে দেওয়া হলো বিষ্ণু মন্দিরের তালা

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ