ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণপাড়ায় ইউএনওর নাম ভাঙিয়ে গাছ বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

চার দিনের অচলাবস্থার অবসান, খুলে দেওয়া হলো বিষ্ণু মন্দিরের তালা

লকডাউনের প্রতিবাদে হরিরামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত ।

গলাচিপায় উত্তরপত্র গায়েব: কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

কুড়িগ্রামে শীতার্তদের জন্য জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে বেসরকারি সংস্থা আশার কম্বল হস্তান্তর

সরিষাবাড়ীতে আগুনে পুড়ে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতি ৬৫ লাখ টাকা

৫ ই ডিসেম্বর গাইবান্ধা আসছেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে প্রাক-প্রস্তুতিমূলক সভা

সরিষাবাড়ীতে নাশকতার মামলায় আ.লীগ নেতা আব্দুল হামিদ গ্রেপ্তার

সরিষাবাড়ীতে নাশকতার মামলায় আ.লীগ নেতা আব্দুল হামিদ গ্রেপ্তার

সরিষাবাড়ীতে আগুনে পুড়ে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতি ৬৫ লাখ টাকা

সরিষাবাড়ীতে আগুনে পুড়ে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতি ৬৫ লাখ টাকা

 জামালপুরের সরিষাবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬০ থেকে ৬৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আগুন নেভাতে গিয়ে পাঁচজন আহত হয়েছেন।

 সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের গাবতলী বাজারের মজনু মিয়ার দোকান থেকে বিদ্যুতের শর্ট সার্কিটে অগ্নি উৎপত্তি হয়ে ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, মজনু মিয়ার রড, সিমেন্ট, হার্ডওয়্যার, কীটনাশক, সার ও বীজের দোকানের প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। সুরুজ মিয়ার লেপ-তোষকের দোকানের তুলা ও সেলাই মেশিনসহ প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া আরিফ হোসেনের হোমিও ফার্মেসি, ভেটেরিনারি ওষুধপত্র ও একটি মোটরসাইকেল পুড়ে যাওয়ায় প্রায় ১৫ থেকে ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

স্থানীয়রা জানান, আগুন নেভাতে গিয়ে নুরুল ইসলাম (৫০), ইমরান হোসেন (৪০), নিজাম উদ্দিন (৫৫), আরিফ (৫২) ও রাব্বি (২০) আহত হন। আহত ব্যক্তিরা স্থানীয় চিকিৎসকের অধীন চিকিৎসাধীন রয়েছেন ।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের অভিযোগ, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা ভাটারা-মাদারগঞ্জ সড়কের লিচুতলা হয়ে পাখাডুবী এলাকার একটি সরু সেতু পর্যন্ত পৌঁছালেও সেতুটি প্রশস্ত না হওয়ায় তাদের গাড়ি ঘটনাস্থলে যেতে পারেনি। পরে স্থানীয়রা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে দোকান ও মালামাল পুড়ে যায়।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী পাখাডুবীর সেতুটি দ্রুত প্রশস্ত করে নতুন সেতু নির্মাণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সরিষাবাড়ীতে আগুনে পুড়ে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতি ৬৫ লাখ টাকা

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

 জামালপুরের সরিষাবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬০ থেকে ৬৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আগুন নেভাতে গিয়ে পাঁচজন আহত হয়েছেন।

 সোমবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের গাবতলী বাজারের মজনু মিয়ার দোকান থেকে বিদ্যুতের শর্ট সার্কিটে অগ্নি উৎপত্তি হয়ে ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, মজনু মিয়ার রড, সিমেন্ট, হার্ডওয়্যার, কীটনাশক, সার ও বীজের দোকানের প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। সুরুজ মিয়ার লেপ-তোষকের দোকানের তুলা ও সেলাই মেশিনসহ প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া আরিফ হোসেনের হোমিও ফার্মেসি, ভেটেরিনারি ওষুধপত্র ও একটি মোটরসাইকেল পুড়ে যাওয়ায় প্রায় ১৫ থেকে ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

স্থানীয়রা জানান, আগুন নেভাতে গিয়ে নুরুল ইসলাম (৫০), ইমরান হোসেন (৪০), নিজাম উদ্দিন (৫৫), আরিফ (৫২) ও রাব্বি (২০) আহত হন। আহত ব্যক্তিরা স্থানীয় চিকিৎসকের অধীন চিকিৎসাধীন রয়েছেন ।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের অভিযোগ, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা ভাটারা-মাদারগঞ্জ সড়কের লিচুতলা হয়ে পাখাডুবী এলাকার একটি সরু সেতু পর্যন্ত পৌঁছালেও সেতুটি প্রশস্ত না হওয়ায় তাদের গাড়ি ঘটনাস্থলে যেতে পারেনি। পরে স্থানীয়রা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে দোকান ও মালামাল পুড়ে যায়।

এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী পাখাডুবীর সেতুটি দ্রুত প্রশস্ত করে নতুন সেতু নির্মাণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ