ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

রাহবার অ্যাডভাইজরির ইন্টারনাল শরিয়াহ মজলিশর চেয়ারম্যান নিযুক্ত হলেন মুফতী ইনজামামুল ইসলাম

ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, প্রথম ধাপে ৩ ইউনিয়ন

ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন দিগন্ত

নবীনগরে মেঘনায় মধ্যরাতে অস্ত্রের মুখে অবৈধ বালু উৎসব: হুমকিতে ফসলি জমি, নির্বিকার প্রশাসন!

পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা

কাউখালী উপজেলায়  ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কেশবপুরে স্বামীকে হ্যানিট্রাপে ফাঁসিয়ে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: স্ত্রীর সংবাদ সম্মেলন

সাংবাদিক মাসুম বাদশাহর ওপর হামলা: জামিন বাতিলের পর কারাগারে ওয়াজুদ্দিন।

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক। সাংবাদিক মাসুম বাদশাহর ওপর হামলার মামলায় জামিন বাতিল হওয়া চার আসামির একজন ওয়াজুদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

সোমবার (১২ অক্টোবর) মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাকিব হোসেনের আদালতে জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

  কারাগারে পাঠানো ওয়াজুদ্দিন (৪৫) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মৃত জোনাব আলীর ছেলে। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মতিয়ার রহমান আগুর  বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী জানান, সাংবাদিক মাসুম বাদশাহর ওপর হামলা ও তাঁর হাতঘড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ তদন্ত কর্মকর্তার দাখিল করা অভিযোগপত্রে উল্লেখ রয়েছে। আদালত শুনানি শেষে ওয়াজুদ্দিনের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট দেওয়ান মিজানুর রহমান।

  আদালত সূত্রে জানা যায়, ফৌজদারি রিভিশন মামলার আদেশের পরিপ্রেক্ষিতে গত ২৬ জুলাই মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান আসামিদের জামিন বাতিলের নির্দেশ দেন। পরে ১৫ সেপ্টেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সজীব চৌধুরী চার আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ওই চার আসামি হলেন—সিংগাইরের লক্ষ্মীপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিন গাদুর ছেলে হুমায়ুন ওরফে ‘ইয়াবা হুমায়ুন’ (৪০), তুফান আলীর ছেলে আনোয়ার হোসেন (৪০), কাউছারের ছেলে জিসান (২২) এবং ওয়াজুদ্দিন (৪৫)। তাঁদের মধ্যে জিসান গত ৫ অক্টোবর বিচারিক আদালত থেকে জামিন নিয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

  বাদীপক্ষের আইনজীবীর দাবি, মামলার কয়েকজন আসামি উচ্চ আদালতের নির্দেশনা ও আইনগত প্রক্রিয়া এড়িয়ে জামিন নেওয়ার চেষ্টা করেছেন। এ বিষয়ে রিভিশন শুনানিতে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হলে আসামিদের জামিন বাতিলের আদেশ দেওয়া হয়। 

  উল্লেখ্য, দৈনিক ভোরের কাগজ এর সংবাদ প্রকাশের জেরে গত বছরের ১৫ এপ্রিল সকাল পৌনে ১০টার দিকে সিংগাইর উপজেলার ধল্লা বাজারসংলগ্ন পল্লী উন্নয়ন সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ের বারান্দায় সাংবাদিক মাসুম বাদশাহর ওপর হামলার ঘটনা ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় পরদিন পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে থানায় মামলা করেন তিনি।

মাসুম বাদশাহ দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি, সাভার থেকে প্রকাশিত দৈনিক ফুলকির স্টাফ রিপোর্টার এবং টাইমস বাংলাদেশ-এর মানিকগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি সিংগাইর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তাঁর বাড়ি উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া গ্রামে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

সাংবাদিক মাসুম বাদশাহর ওপর হামলা: জামিন বাতিলের পর কারাগারে ওয়াজুদ্দিন।

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ