সমুদ্রসৈকতে পাঁচ টন প্লাস্টিকে নির্মিত ‘প্লাস্টিক দানব’
কক্সবাজার থেকে আলআমিন জেলা প্রতিনিধি:- পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে কক্সবাজার সমুদ্রসৈকতে নির্মাণ করা হয়েছে ব্যতিক্রমী ভাস্কর্য ‘প্লাস্টিক দানব’। সমুদ্রদূষণের ভয়াবহতা তুলে ধরা এবং পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে পাঁচ টন প্লাস্টিক দিয়ে ভাস্কর্যটি তৈরি করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান। বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনী চলবে চার মাস।
আয়োজকরা জানান, প্রদর্শনীর পাশাপাশি সৈকতে নির্মাণ করা হয়েছে একটি বিশেষ থিয়েটার। সেখানে দায়িত্বশীল পর্যটন নিয়ে সচেতনতামূলক চলচ্চিত্র দেখানো হবে। চলচ্চিত্র দেখার প্রবেশমূল্য হিসেবে দর্শনার্থীদের সঙ্গে আনতে হবে দুটি পরিত্যক্ত প্লাস্টিকের বোতল। এর মাধ্যমে বিনোদনের পাশাপাশি প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ও পুনর্ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, "সমুদ্র প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু মানুষের অসচেতনতার কারণে প্লাস্টিক বর্জ্য সমুদ্র ও সৈকতের পরিবেশকে হুমকির মুখে ফেলছে। এ ধরনের উদ্যোগ দূষণের ভয়াবহতা দৃশ্যমান করে তুলবে এবং মানুষকে নিজেদের আচরণ পরিবর্তনে উৎসাহিত করবে। কক্সবাজারকে পরিচ্ছন্ন রাখতে প্রশাসনের পাশাপাশি পর্যটক, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।"
বিদ্যানন্দ ফাউন্ডেশনের পরিচালক জামাল উদ্দিন বলেন, "মানুষ প্রায়ই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করলেও সেটিকে দূষিত করার পেছনে নিজেদের ভূমিকার কথা ভুলে যায়। পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে তৈরি এই ভাস্কর্য মানুষের অসচেতনতার প্রতিচ্ছবি।"
আয়োজকরা জানান, বিদ্যানন্দ ফাউন্ডেশন সারা বছর ‘প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর’-এর মাধ্যমে পরিত্যক্ত প্লাস্টিক সংগ্রহ করে। এসব প্লাস্টিকের বিনিময়ে মানুষকে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়া হয়। সংগৃহীত প্লাস্টিকের একটি অংশ দিয়েই নির্মাণ করা হয়েছে ‘প্লাস্টিক দানব’। এটি প্লাস্টিক দূষণের দৃশ্যমান প্রতীক হিসেবে কাজ করবে এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা ও দায়িত্বশীল পর্যটনের বার্তা ছড়িয়ে দেবে বলে আশা করছেন আয়োজকেরা।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন