হরিরামপুরে ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন।
মোহাম্মদ আলী,নিজস্ব প্রতিবেদক। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও জমকালো নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জের হরিরামপুরে ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি খাজা ডা. আব্দুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হামিদুর রহমান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. জামিলুর রশিদ খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা, জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ও জনতা ব্যাংক জাতীয়তাবাদী অদ্বিতার কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি জেসমিন আরা, রাওয়ান ইবনে রমজান স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মোহাম্মদ ইকলাছ উদ্দিন এবং হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে. ও. এম. তৌফিক আজ প্রমূখ ।
মানিকগঞ্জ -২ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির কর্ণধার। জীবনে সফলতা অর্জন এবং দেশকে এগিয়ে নিতে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি মাদক থেকে দূরে থাকতে হবে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তির সঠিক ও ইতিবাচক ব্যবহার নিশ্চিত করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তুলতে হবে।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন