ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

পাথালিয়ায় মেম্বার পদপ্রার্থী শেখ আল-আমিনের উদ্যোগে মশা নিধনের ৬ষ্ঠ পর্ব সম্পন্ন; জনমনে স্বস্তি

সৌদি আরবে ৩ অসাধু জালিয়াতির চক্রের রোশনলে ব্যবসায়ী মিশকাতুল আলা ক্ষতিগ্রস্ত  প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন।

পিয়ারপুর ইউনিয়নে মনোনয়ন নিয়ে স্থানীয় বিএনপির একাংশের আপত্তি, ত্যাগী নেতার দাবি

ডিমলায় সংগঠন থেকে বহিষ্কারের পর  শেফাজুল ইসলামের ক্ষোভ, ‘অন্যায়ের প্রতিবাদ করাই কি অপরাধ?’

পঞ্চগড়ে তরুণ উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ, মিলবে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন

কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কটিয়াদীর মো. রফিকুল ইসলাম

কচুয়ায় বিদায়ী এসিল্যান্ড আবু নাছিরকে সংবর্ধনা, নবাগত এসিল্যান্ড আনিসুর রহমানকে স্বাগতম,

পীরগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তুরাগে হিন্দু সম্প্রদায়ের মাঝে হাজী চান মিয়া বেপারীর উপহার বিতরণ

মো: শাহজালাল সুমন তুরাগ,ঢাকা : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি, পূজার উপকরণ  বিতরণ করেছেন ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী চান মিয়া বেপারী। মঙ্গলবার (১৩ অক্টোবর) এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে তিনি এসব উপহারসামগ্রী বিতরণ করেন।

৫৩ নম্বর ওয়ার্ডের রানাভোলা ও আশপাশের এলাকায় বসবাসরত অসচ্ছল সনাতন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে শারদীয় দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নিতে এ উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষকে আগাম শারদীয় শুভেচ্ছা জানান এবং তাদের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় হাজী চান মিয়া বেপারী বলেন, আমি রানাভোলার সন্তান। এ এলাকায় বসবাস করছি বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। অতীতেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকতে চাই। আপনাদের যেকোনো সমস্যা হলে আমাকে জানাবেন।তিনি আরও বলেন, আমি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছি। দল আমাকে সমর্থন দিলে এবং আপনারা পাশে থাকলে নির্বাচনে অংশ নিতে চাই। আপনারা নিজেদের সংখ্যালঘু মনে করবেন না। আপনারা এ দেশের নাগরিক, এ এলাকার বাসিন্দা এটাই আপনাদের বড় পরিচয়। প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন। ধর্মীয় উৎসব পালন করতে কোনো বাধা-বিপত্তি বা সমস্যা হলে আমাকে জানাবেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী মানুষের হাতে শাড়ি, লুঙ্গি, পূজার উপকরণ ও নগদ অর্থ তুলে দেন তিনি।

উল্লেখ্য, হাজী চান মিয়া বেপারী দীর্ঘদিন ধরে ৫৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন বলে জানা গেছে। রমজান মাসে ইফতার আয়োজন, ঈদ উপলক্ষে উপহার বিতরণ, বৃক্ষরোপণ, বিনামূল্যে চিকিৎসাসেবা এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবল টুর্নামেন্ট আয়োজনসহ বিভিন্ন কার্যক্রমে তাঁর সম্পৃক্ততা রয়েছে।  এলাকার সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেছেন কয়েকজন বাসিন্দা। তাঁদের মতে, হাজী চান মিয়া বেপারী ৫৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হলে এসব উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখবেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তুরাগে হিন্দু সম্প্রদায়ের মাঝে হাজী চান মিয়া বেপারীর উপহার বিতরণ

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ