কুমিল্লার ১৮-তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন
শাহাদাত কামাল শাকিল.. কুমিল্লার ১৮-তম মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়েছে। বুধবার বিকেলে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়।
কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুর সঞ্চালনায় জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী, এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার খাইরুল আহসান মানিক, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি মাহবুব আলম বাবু, বর্তমান সিনিয়র সহ-সভাপতি সাদিক মামুন, সাবেক সহ সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মাসুদ, বর্তমান দপ্তর সম্পাদক ওমর ফারুকী তাপস, দৈনিক ভোরের সূর্যোদয়ের প্রধান সম্পাদক এম ফিরোজ, সাবেক সহ সাধারণ সম্পাদক বাহার রায়হান, অর্থ সম্পাদক শাহ আলম শফি, দপ্তর সম্পাদক সেলিম রেজা মুন্সী, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন ।
এ সময় আরো উপস্থিত ছিলেন মিডিয়া সিক্সেস এর অধিনায়ক আতিকুর রহমান, জার্নালিস্ট ইলেভেনের অধিনায়ক জহিরুল হক বাবু, ময়নামতি স্ট্রাইকারসের অধিনায়ক আজিজুল হক ও লালমাই রয়্যালসের অধিনায়ক আনোয়ার হোসেন।
কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ২৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই মিডিয়া ক্রিকেট টুর্নামেন্টে ৬টি দলে কুমিল্লায় কর্মরত ১৪৭ জন সাংবাদিক অংশগ্রহণ করছে।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন