ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

জনসেবার অঙ্গীকার নিয়ে আবারও ধূলশুড়া চেয়ারম্যান পদে লড়তে চান- মোঃ জায়েদ খান।

মোহাম্মদ আলী,নিজস্ব প্রতিবেদক।মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার  নদীভাঙন কবলিত এলাকা ধূলশুড়া  ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক ৩  বারের স্বর্ণপদক  সফল ও জনবান্ধব চেয়ারম্যান  মোঃ জায়েদ খান। 

 তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। তিনি ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবাকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে মোঃ জায়েদ খান বলেন, শিক্ষা, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান, প্রশাসনিক স্বচ্ছতা ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান তিনি। জনগণের দোয়া ও সহযোগিতা পেলে ধূলশুড়া  ইউনিয়নকে আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করার কথা জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে,  মোঃ জায়েদ  খান দীর্ঘদিন ধরে এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান সহ  বিভিন্ন সামাজিক ও  জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলেও স্থানীয়দের দাবি।

সমর্থকদের ভাষ্য, এলাকার উন্নয়ন, শিক্ষা, সামাজিক কর্মকাণ্ড এবং মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে স্থানীয় পর্যায়ে মোঃ জায়েদ খানের ব্যাপক পরিচিতি রয়েছে। সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং খেলাধুলার বিভিন্ন কার্যক্রমেও তিনি সম্পৃক্ত রয়েছেন বলে তারা জানান।

চেয়ারম্যান পদপ্রার্থী  মোঃ জায়েদ খান বলেন, নির্বাচিত হলে ধূলশুড়া ইউনিয়নকে মাদক ও দুর্নীতিমুক্ত করতে কাজ করবেন। বিশেষ করে নদীভাঙনকবলিত এলাকার শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের পাশে থেকে জনসেবামূলক কার্যক্রম পরিচালনাকে তিনি অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, “অবহেলিত ও নদীভাঙনকবলিত এলাকার মেহনতি মানুষের পাশে থেকে জনসেবামূলক কাজ করাই আমার মূল উদ্দেশ্য। জনগণের সহযোগিতা ও সমর্থন পেলে ধূলশুড়া  ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।

তিনি আরো বলেন, বিগতদিনগুলোতে ধূলশুড়া ইউনিয়নবাসীর সুঃখে দুঃখে সর্বদা পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতে ও থাকবো ইনশাআল্লাহ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

জনসেবার অঙ্গীকার নিয়ে আবারও ধূলশুড়া চেয়ারম্যান পদে লড়তে চান- মোঃ জায়েদ খান।

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ