প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা, নাটোরে আটক ১
সাধীন আলম হোসেন নাটোর প্রতিনিধি:- প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের নাম ও পরিচয় ব্যবহার করে ডিজিটাল মাধ্যমে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে নাটোরের সিংড়ায় ১ জনকে আটক করেছে পুলিশ।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
আটক ব্যক্তি হলেন আবু হুরায়রা ওরফে খালেদ ওরফে রাশেদ । তার বাবার নাম মোহাম্মদ জিয়াদুল ইসলাম। তার বাড়ি সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া এলাকায়।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আবু হুরায়রা বিভিন্ন ডিজিটাল যোগাযোগমাধ্যম ব্যবহার করে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি, সরকারি চাকরিজীবী ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতেন। এ সময় তিনি নিজেকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ পরিচয় দিতেন বলে জানা গিয়েছে।
এই পরিচয় ব্যবহার করে তিনি সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়া এবং বিএনপির রাজনৈতিক পদে পদায়ন বা মনোনয়নের ব্যবস্থা করে দেওয়ার মিথ্যা আশ্বাস দিতেন । এসব আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ দাবি করার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যম এবং বিকাশ, নগদসহ মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে অর্থ লেনদেনের অভিযোগ পাওয়া গেছে।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৯ অক্টোবর বেলা ৩টা ১১ মিনিটে আবু হুরায়রা তাঁর ব্যবহৃত মোবাইল নম্বর থেকে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের অফিস স্টাফ পরিচয় দেন। রাজনৈতিক পদে মনোনয়নের জন্য ফরম পূরণের কথা বলে তাঁর কাছে টাকা দাবি করা হয়। একইভাবে ব্যারিস্টার নাসিরউদ্দিনের কাছেও অনলাইনে ফরম পূরণের কথা বলে অর্থ দাবি করা হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিষয়টি প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের নজরে এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নাটোর জেলা গোয়েন্দা শাখা তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করে।
পরে সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে একটি সিপিইউ, দুটি পেনড্রাইভ, দুটি ওটিজি ডিভাইস ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে সিংড়া থানায় মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় এবং দণ্ডবিধির ৪১৯ ও ৪২০ ধারায় অভিযোগ আনা হয়েছে। প্রতারক চক্রের অন্য সদস্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবু হুরায়রা ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ বেতার, রংপুরে রেডিও টেকনিশিয়ান পদে সরকারি চাকরিতে কর্মরত ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। রংপুরে অবস্থানকালে তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সাময়িক বরখাস্তের তথ্যও বিজ্ঞপ্তিতে রয়েছে।
এ ছাড়া তাঁর বিরুদ্ধে আগে থেকেই সাইবার সুরক্ষা আইন ও প্রতারণার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন