ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৫ অক্টোবর ২০২৬

হেরোইনের মামলায় বেনাপোলের আবুল হোসেনের যাবজ্জীবন

জাতীয় দৈনিক কালবেলার গাজীপুর জেলা প্রতিনিধি মহিন উদ্দিন রিপন ভাই কে অপহরণ করে নির্যাতন, চাঁদা দাবি ও গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে।

কুড়িগ্রামে কোচ-অটোরিকশা সংঘর্ষে শিশুর মৃত‌্যু, গুরুত্বর আহত-৩

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করলেন এমপি আশফাক

৩নং বারহাট্টা সদর ইউনিয়নে আবারও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আক্কাছ আলী, জনসেবার অঙ্গীকার

ওসমানীনগরে বিনামূল্যে চক্ষু শিবির নিয়ে অনিশ্চয়তা, অনুমোদন জানেন না ইউএনও-স্বাস্থ্য কর্মকর্তা

সরিষাবাড়ীতে চোরের দৌরাত্ব্য, গরুর মালিকসহ দুজনকে কুপিয়ে জখম ৩ জনকে পাড়ী চাপা দেয়ার চেষ্টা

খানসামায় ভেড়ভেড়ী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

পীরগাছায় ওয়ারিশি জমি নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:- রংপুরের পীরগাছায় ওয়ারিশ সূত্রে পাওয়া জমি নিয়ে বিরোধের জেরে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।

এ ঘটনায়  ভুক্তভোগী লাইলী বেগম বাদী হয়ে  পীরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে একই এলাকার মোর্শেদা বেগম (৩৫) ও তাঁর স্বামী জাকারিয়া মিয়াকে অভিযুক্ত করা হয়েছে।

লাইলী বেগম উপজেলার ইটাকুমারী ইউনিয়নের উত্তর অনন্তরাম এলাকার মৃত মুনছুর আলীর মেয়ে।

সূত্রে জানা যায়, মায়ের মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে পাওয়া জমি ভোগদখল করে আসছেন লাইলী বেগম। ওই জমিতে বাঁশঝাড়সহ বিভিন্ন প্রজাতির গাছপালা রয়েছে। জমির পাশে অভিযুক্তদের জমি থাকায় দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।

গত ২৩ অক্টোবর নিজের ওয়ারিশি জমিতে থাকা বাঁশ কাটেন লাইলী বেগম। এর পর মোর্শেদা বেগম ও তাঁর স্বামী লাইলীর বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর এবং তাঁদের জমির বাঁশ কেটে ক্ষতিসাধনের অভিযোগ তোলেন। 

ভূক্তভূগী লাইলী বেগম জানান,গত ২৪ অক্টোবর সকাল ১০টার দিকে এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তরা তাঁকে মুঠোফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন। এ সময় তাঁর ওয়ারিশ সূত্রে পাওয়া জমি জোরপূর্বক দখল করে নেওয়ার হুমকিও দেন অভিযুক্তরা তিনি এ ঘটনায় ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত  মোর্শেদা বেগম নিজেকে অসুস্থ উল্লেখ করে তাঁর স্বামীর মুঠোফোন নম্বর দেওয়ার কথা বলেন। পরে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

পীরগাছায় ওয়ারিশি জমি নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ