ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

হেরোইনের মামলায় বেনাপোলের আবুল হোসেনের যাবজ্জীবন

জাতীয় দৈনিক কালবেলার গাজীপুর জেলা প্রতিনিধি মহিন উদ্দিন রিপন ভাই কে অপহরণ করে নির্যাতন, চাঁদা দাবি ও গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে।

কুড়িগ্রামে কোচ-অটোরিকশা সংঘর্ষে শিশুর মৃত‌্যু, গুরুত্বর আহত-৩

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করলেন এমপি আশফাক

৩নং বারহাট্টা সদর ইউনিয়নে আবারও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আক্কাছ আলী, জনসেবার অঙ্গীকার

ওসমানীনগরে বিনামূল্যে চক্ষু শিবির নিয়ে অনিশ্চয়তা, অনুমোদন জানেন না ইউএনও-স্বাস্থ্য কর্মকর্তা

সরিষাবাড়ীতে চোরের দৌরাত্ব্য, গরুর মালিকসহ দুজনকে কুপিয়ে জখম ৩ জনকে পাড়ী চাপা দেয়ার চেষ্টা

খানসামায় ভেড়ভেড়ী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

স্কুলছাত্রীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগে যশোরে কোটে মামলা

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-  ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ইউসুফ (২০) নামে এক যুবকের বিরুদ্ধে যশোরে  মামলা হয়েছে। ভুক্তভোগীর বাবার করা নালিশি অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতের আদেশে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা হিসেবে মামলা রেকর্ড করা হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী যশোর সদর উপজেলার কাশিমপুরের একটি স্কুলের ছাত্রী। স্কুলে যাওয়া-আসার পথে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে ফুসলিয়ে আসছিলেন অভিযুক্ত ইউসুফ।

গত ৩ অক্টোবর সকাল আনুমানিক ৯টার দিকে বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকার সুযোগে ওই ছাত্রীকে একটি মাইক্রোবাসে করে অভিযুক্তের বাড়িতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বেলা ১১টার দিকে বিষয়টি জানতে পেরে মেয়েকে আনতে অভিযুক্তের বাড়িতে যান তার বাবা। এ সময় মেয়েকে ফেরত চাইলে অভিযুক্ত তাকে বিয়ে করার পর ফেরত দেওয়ার কথা বলেন বলে অভিযোগ করেন বাদী।

পরবর্তী সময়ে বিভিন্ন নিকাহ রেজিস্ট্রারের কাছে খোঁজ নিয়ে এমন বিয়ের কোনো তথ্য পাননি বলে দাবি করেন বাদী। তার অভিযোগ, অভিযুক্ত তার নাবালিকা মেয়েকে ফুসলিয়ে বা তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করে ধর্ষণ করেছেন।

অভিযোগে আরও বলা হয়েছে, মেয়েকে উদ্ধারের চেষ্টা ব্যর্থ হওয়ার পর গত ৪ অক্টোবর যশোর কোতোয়ালি থানায় মামলা করতে গেলে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে যশোরের বিজ্ঞ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে নালিশি অভিযোগ দায়ের করেন তিনি।

বাদী তার মেয়েকে উদ্ধার, চিকিৎসা পরীক্ষা ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই এবং মেয়েকে নিজের হেফাজতে ফিরিয়ে দেওয়ার আবেদন জানান। আদালতের আদেশে অভিযোগটি থানায় নিয়মিত মামলা হিসেবে রেকর্ড হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

স্কুলছাত্রীকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগে যশোরে কোটে মামলা

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ