তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের তারাকান্দায় কাভার্ডভ্যানের চাপায় আরবিয়া ও রাবিয়া নামে দুই শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ময়মনসিংহ-ফুলপুর আঞ্চলিক মহাসড়কের পশ্চিম তালদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরবিয়া (৮) ও রাবিয়া (৬) পশ্চিম তালদিঘী গ্রামের মোখলেসুর রহমান ফকির ও ফাতেমা আক্তার দম্পতির মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শিশু দুটির মা ফাতেমা আক্তার কাজে জন্য বাড়ি থেকে বের হন। এ সময় মায়ের পিছু নিয়ে দুই বোন তালদিঘী মডেল মসজিদের সামনে পর্যন্ত যায়। পরে মা তাদের বাড়িতে ফিরে যেতে বলেন। মায়ের কাছ থেকে কিছুটা দূরে যেতেই ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কের পশ্চিম তালদিঘী এলাকায় দ্রুতগতির একটি নীল-হলুদ রঙের কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বোন মারা যায়।
দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি নিয়ে দ্রুত পালিয়ে যান চালক। তবে তাৎক্ষণিকভাবে গাড়িটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন