তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যাশায় পটুয়াখালীতে যাত্রা শুরু করেছে ‘অনমার্ক টার্ফ এরেনা’।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় শহরের ইসলামিয়া লেন, পটুয়াখালী ব্রিজসংলগ্ন বাইপাস রোডের টাউন কালিকাপুর এলাকায় এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পি.পি.) অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান দুলাল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ মো. সালাহউদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আরিফ হোসেন এবং পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি মো. জাকির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ফুয়াদ খান।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বলেন, পটুয়াখালীর ক্রীড়াঙ্গনে অনমার্ক টার্ফ এরেনা একটি নতুন সংযোজন। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ ইনডোর স্টেডিয়ামে সারা বছর খেলাধুলার সুযোগ থাকবে। উদ্বোধন উপলক্ষে আইনজীবী ও সাংবাদিকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচও অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, তরুণ ও কিশোরদের মাঠমুখী করতে অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে। খেলাধুলায় সম্পৃক্ততা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করবে এবং মাদক ও মোবাইল গেমসের আসক্তি কমাতে ভূমিকা রাখবে। পাশাপাশি খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণের সুযোগও তৈরি হতে পারে।
পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি মো. জাকির হোসেন বলেন, জেলার ক্রীড়াঙ্গনের রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য। তিনি নিজেও জাতীয় পর্যায়ে হকি খেলায় অংশ নিয়েছেন। বর্তমানে ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করতে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা জরুরি। তাদের মাঠমুখী করতে পারলে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখা সম্ভব হবে। সুস্থ সমাজ গঠনেও খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে ফুয়াদ খান বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও সাংবাদিকদের উপস্থিতি তাঁদের অনুপ্রাণিত করেছে। বিশেষ করে অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন ও মো. জাকির হোসেনের উপস্থিতি তরুণদের প্রতি তাঁদের সমর্থন এবং মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের প্রতিফলন। তিনি জানান, প্রতিষ্ঠানটি গড়ে তোলার দেড় মাসের পথচলা সহজ ছিল না। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য অ্যাডভোকেট শরীফ মো. সালাহউদ্দিন, রেজাউলসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
আয়োজকদের প্রত্যাশা, আধুনিক এ ক্রীড়া অবকাঠামো স্থানীয় তরুণদের জন্য নিয়মিত খেলাধুলার সুযোগ তৈরি করবে। পাশাপাশি দলগত চর্চা, শৃঙ্খলা ও পারস্পরিক সম্প্রীতি বিকাশের মাধ্যমে ইতিবাচক সামাজিক পরিবেশ গড়ে তুলতেও ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন