দক্ষ যুব গড়বে দেশ,সবার জন্য বাংলাদেশ" এই প্রাতিপদ্যকে সামনে নিয়ে নেত্রকোনার বারহাট্টায় পালিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৬।আজ ২ নভেম্বর সোমবার সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ এবং দেশ গঠনে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রথমেই উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে নেত্রকোনা-২ আসনের এমপির সরাসরি অংশগ্রহণে একটি বর্ণাট্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির পরপরই বিভিন্ন যুবকদের স্টল পরিদর্শন করা হয়।
পরিবর্তীতে বারহাট্টা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলাউদ্দিনের সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-২ আসনের এমপি অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোস্তাফিজুর রহমান, নেত্রকোনা জেলা কৃষকদলের সভাপতি সালাউদ্দিন মিল্কি,বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুল, বারহাট্টা থানার অফিসার ইন চার্জ চম্পক দাম সহ প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নেত্রকোনা-২ আসনের এমপি অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক বলেন, যুবসমাজ দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তরুণদের মেধা, যোগ্যতা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে হলে কারিগরি শিক্ষা, কর্মমুখী প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। শুধু চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দক্ষ ও আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ে তুলতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো প্রয়োজন। মাদক, বেকারত্ব ও সামাজিক অপরাধ থেকে যুবসমাজকে দূরে রেখে দেশ গঠনের কাজে সম্পৃক্ত করতে হবে।
জাতীয় যুব দিবসের এ আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, আত্মনির্ভরশীলতা ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন