সুনামগঞ্জের দোয়ারাবাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ফাতেমা জান্নাতের সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার, ইউআরসি ইন্সট্রাক্টর কাওসার-উল ইসলাম ও দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাস্টার কামাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা আরেফিন মাহমুদ, একাডেমিক সুপারভাইজার মুস্তাফিজুর রহমান,বিআরডিবি কর্মকর্তা শাহিনুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়। এ ঘটনার মধ্য দিয়ে তৎকালীন বন্দিদশা থেকে মুক্তি পান জেনারেল জিয়াউর রহমান। পরবর্তী সময়ে তাঁর নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয়তাবাদী রাজনীতির বিকাশ ঘটে।
বক্তারা আরও বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিবসের চেতনা ধারণ করে জাতীয় ঐক্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন